Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুর্দান্ত ফিচার্সে ভরা Vivo Y300 Plus 5g লঞ্চ হল ভারতে, দাম কত জানেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: দিওয়ালির আবহে স্মার্টফোন প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর। ধামাকা ফিচার্স এবং দুর্দান্ত ব্যাটারি পারফর্মেন্স সমেত ঝাঁ চকচকে 5g স্মার্টফোন লঞ্চ করে দিল মোবাইল প্রস্তুতকারী সংস্থা Vivo। নয়া সেটের নাম Vivo Y300 Plus। এটি Y200 সিরিজের পরবর্তী লেটেস্ট Vivo অ্যান্ড্রয়েড। এই স্মার্টফোনের প্রতিটি ফিচার্স শুধু আকর্ষণীয়ই নয়, সময়োপযোগীও বটে। সবচেয়ে বড় প্রশ্ন, স্মার্টফোনটির দামই বা কত রাখা হয়েছে? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে।

ডিসপ্লে: এই স্মার্টফোনের অন্যতম ফিচার্স হিসেবে থাকছে curved AMOLED display। যা ৬.৭৮ ইঞ্চি মাপের। এটির স্ক্রিন ১৩০০ Nits-এর পিক ব্রাইটনেস যুক্ত। ফোনটিতে Qualcomm snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে যা গেম খেলা এবং অন্যান্য ভারী কাজের জন্য যথোপযুক্ত। ফোনটিতে 5G, Bluetooth, WiFi, GPS ইত্যাদি সমস্ত ধরণের বৈশিষ্ট্য বর্তমান।

আরও পড়ুনঃ চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে চরম উত্তেজনা মালদহের গ্রামীণ হাসপাতালে

ব্যাটারি: এই Vivo স্মার্টফোনটিতে ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে অর্থাৎ সহজে চার্জ শেষ হয়ে যাওয়ার কোনও গল্পই নেই। এছাড়াও ব্যাটারিটি 44W চার্জিং সাপোর্ট যুক্ত যার ফলে চার্জ দেওয়ার পর ফোনটি ফুল চার্জ হতে খুব বেশি সময় নেবে না।

ক্যামেরা: স্মার্টফোনটির অন্যতম আকর্ষণীয় ফিচার্স হল এর ক্যামেরা। এতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৫০+২ এর ব্যাক ক্যামেরা ফলে দুর্দান্ত কোয়ালিটির ছবি ও ভিডিয়ো করা যাবে অনায়াসে।

আরও পড়ুনঃ খড়ি মাটির দিন শেষ! রমরমিয়ে বাজারে বিকোচ্ছে প্লাস্টিকের রেডিমেড আলপনা

স্টোরেজ: ফোনটিতে ৮ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ থাকছে। মাইক্রো এসডি কার্ডের ব্যবহার করে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনে OS 14 ও দেওয়া হয়েছে যা এখনও পর্যন্ত android-এর সর্বোচ্চ ভার্সন।

দাম: এবার আসা যাক মূল বিষয়ে, স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৩,৯৯৯ টাকা। সিল্ক ব্ল্যাক এবং সিল্ক গ্রীন রঙের দুটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এছাড়া HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে প্রায় ১০০০ টাকার ছাড় পাওয়া যাবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00