Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, লাগাতার ছয়দিন নিম্নমুখী

লাগাতার পতনে পথে বসেছেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী। আদৌ কবে বাজার ঘুরে দাঁড়াবে তা বুঝতেই পারছেন না তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শেয়ারবাজারের রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হচ্ছে না। সপ্তাহ শুরু হয়েছিল পতনের মাধ্যমে। শেষ কর্মদিবসেও পতন এড়ানো গেল না। ১৩৬ দশমিক ৬৯ পয়েন্ট খুঁইয়ে ৫২ হাজার ৭৯৩ দশমিক ৬২ সূচকে বন্ধ হল সেনসেক্স। আর ২৫ দশমিক ৮৫ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময়ে নিফটি দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৮২ দশমিক ১৫ পয়েন্টে। এ নিয়ে টানা ছয়দিন ধরে পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার। লাগাতার পতনে পথে বসেছেন লক্ষ লক্ষ বিনিয়োগকারী। আদৌ কবে বাজার ঘুরে দাঁড়াবে তা বুঝতেই পারছেন না তাঁরা।

কথায় বলে ‘মর্নিং সো’জ দ্য ডে’। অর্থা‍ৎ সকাল দেখেই নাকি বোঝা যায় দিনটি কেমন যাবে। কিন্তু শেয়ারবাজারের ক্ষেত্রে তা যে প্রযোজ্য নয়, শুক্রবার ফের তার প্রমাণ মিলল। বৃহস্পতিবার একদিনে পাঁচ লক্ষ কোটি টাকা খুঁইয়েছিলেন বিনিয়োগকারীরা। এগারোশ’র বেশি পয়েন্ট খুঁইয়েছিল সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে আগের দিনের চেয়ে ৫০০ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয় সেনসেক্স। এক সময়ে ৮০০ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। ফলে আশার আলো দেখছিলেন বিনিয়োগকারীরা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই তাদের হতাশ হতে হয়। দুপুরের পর দ্রুতই পড়তে থাকে বিভিন্ন সংস্থার শেয়ার দর। ৫৩ হাজারের গণ্ডির নিচে নেমে আসে সেনসেক্স। বাজার বন্ধের সময়েও সেই ধাক্কা সামলানো যায়নি।

এদিন ব্যাঙ্কিং, টেলকম ও ধাতব ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ার দর অনেকটাই পড়েছে। মূলত মোটা অঙ্কের ক্ষতি এড়াতেই শেয়ার বিক্রির পথে হেঁটেছেন বিনিয়োগকারীরা। আর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির হিড়িকের কারণেই বাজার ঘুরে দাঁড়াতে পারেনি বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। টানা ছয়দিন ধরে বাজার নিম্নমুখী হওয়ায়, আপাতত সোমবারের দিকেই হা-পিত্যেশ চোখে তাকিয়ে রয়েছেন অনেকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00