Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন ইস্যুতে দুলে উঠল শেয়ারবাজার, পড়ল সূচক

সূচক থামে ৫৬,৬৮০ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রভাব পড়ল দালাল স্ট্রিটে। মঙ্গলবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক ধাক্কায় এক হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক থামে ৫৬,৬৮০ পয়েন্টে। সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক ২৮৫ পয়েন্ট পড়ে থামে ১৬, ৯২২ পয়েন্টে। বম্বে স্টক এক্সচেঞ্জে যে সব সংস্থার শেয়ার সব থেকে বেশি মার খেয়েছে, সেই সব সংস্থাগুলি হল রেড্ডি, লার্সেন অ্যান্ড টুর্বো, টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি এবং বাজাজ ফাইনান্স। গতকাল বাজার বন্ধের সময় সূচক ছিল ৫৭,৬৮৪ পয়েন্ট। আর নিফটির সূচক ছিল ১৭, ২০৭-য়ের ঘরে। ভারতীয় শেয়ারবাজারের পাশাপাশি আন্তর্জাতিক শেয়ারবাজারেও ইউক্রেনের প্রভাব পড়েছে।

জিওজিৎ ফাইনান্সিয়াল সার্ভিসের ভিকে বিজয়কুমার জানিয়েছেন, ‘ইউক্রেনে উদ্ভূত পরিস্থিতির কারণে শেয়ারবাজারে প্রভাব পড়ে। প্রভাব পড়েছে বিশ্ব অর্থবাজারেও। ধরেন নেওয়া যেতে পারে, অপরিশোধিত তেলের দাম আগামীদিনে আরও উর্ধ্বমুখী হবে।’ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এক লাফে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ছে চার শতাংশ। ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়িয়েছে ৯৭.৩৫ ডলার। ২০১৪ সালের পর এই প্রথম অপরিশোধিত তেলের দাম কার্যত আকাশছোঁয়া।

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে ওয়ালস্ট্রিটেও ধাক্কা মারে ইউক্রেনে রুশ আগ্রাসন। মারাত্মক আকারে সূচকের পতন শুরু হয়। পরিস্থিতি কোনদিকে যায় সেটাই এখন দেখার।

কিছুদিন আগেই শেয়ারবাজার দেখেছিল রক্তক্ষরণ। বাজার খুলতেই গায়ে হয়ে যায় লক্ষকোটি। বিনিয়োগকারীরা কার্যত মাথায় হাত দিয়ে বসে। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে ফের ধাক্কা। এবার আরও জোড়াল।

আরও পড়ুন ফের পতন শেয়ারবাজারে, নিম্নমুখী সোনার দামও

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00