Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড গরমে রেকর্ড বিক্রি খাদির

এক ধাক্কায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রবাদেই আছে – কারও পৌষ মাস, তো কারও সর্বনাশ। সেটা যে নিছক কথার কথা নয়, সেটা বোঝা গেল খাদির বিক্রির বহর দেখে। গত অর্থবর্ষে খাদির পোশাক এক ধাক্কায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে তাদের বিক্রি হয়েছে পাঁচ হাজার কোটি টাকার ওপর জামাকাপর। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে।

গত অর্থবর্ষে তাঁদের লাভের পরিমাণও এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। তাদের বিবৃতি অনুসারে, বৃদ্ধির হার ২০ শতাংশ। টাকার অঙ্কে লাভের পরিমাণ ১.১৫ কোটি টাকা। সব মিলিয়ে উৎপাদিত পণ্যের বিক্রি পরিমাণ এক ধাক্কায় ১৬.৭ শতাংশ বেড়ে হয়েছে ৮৪ হাজার কোটি টাকা। খাদির পোশাক শুধুমাত্র মুষ্টিমেয় লোকের পছন্দ করে।

কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে যে হারে গরম পড়তে শুরু করে, তাতে সুতির জামাকাপড় পরার দিকে লোক ঝুঁকতে থাকে। আর সুতির ভালো জামাকাপড় মানেই খাদি। ভারতে অন্যান্য বহু সংস্থা আছে, যারা সুতির পোশাক বিক্রি করে। কিন্তু খাদি দেশের সব থেকে প্রাচীন একটি প্রতিষ্ঠান। তাই, এই গরমের হাত থেকে নিজেকে রক্ষা করতে কম-বেশি সকলেই খাদির পোশাক কেনা শুরু করে। ফলে, রেকর্ড লাভ করেছে ভারতের অন্যতম প্রাচীন বস্ত্র প্রস্তুতকারক সংস্থা। সংস্থা মনে করছে, চলতি অর্থবর্ষে বিক্রির এক নতুন রেকর্ড তৈরি করবে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। খুশি সংস্থার সঙ্গে যুক্ত সকলেই।

আরও পড়ুন মানুষ নয়, বিপর্যয়ে আটকদের খুঁজে বের করবে রোবট ইঁদুর

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00