Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদির দাবি খারিজ, ১০ বছরেও হাল ফিরবে না অর্থনীতির

করোনাকালে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ৫২ লক্ষ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: করোনাকালে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ৫২ লক্ষ কোটি টাকা। এমনই ভয়াবহ রিপোর্ট দিল রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি প্রধানমন্ত্রী লাগাতার দাবি করে আসছেন, করোনা কাটিয়ে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিল, অর্থনীতি ঘুরে দাঁড়াতে কম করেও ১০ থেকে ১২ বছর লাগবে। অর্থাৎ আরবিআইয়ের হিসেবে অনুযায়ী, ২০৩৪-৩৫ সালের আগে ভারতের অর্থনীতির কঙ্কালসার চেহারায় মাংস গজানোর কোনও সম্ভাবনা নেই। কোন বছর কত ক্ষতি হয়েছে, তার একটা পরিসংখ্যানও পেশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০-২১ অর্থবর্ষে খতির পরিমাণ ১৯.১ লক্ষ কোটি টাকা। পরবর্তী দুটি অর্থবর্ষ অর্থাৎ ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ যথাক্রমে ১৭.১ লক্ষ কোটি এবং ১৬.৪ লক্ষ কোটি।

করোনা কালে ভারতের আর্থিক ক্ষতি কত, তা খতিয়ে দেখতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ইকোনমিক এবং পলিসি রিসার্চ একটি কমিটি গঠন করে সেই কমিটি এই রিপোর্ট দিয়েছে। পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটাও জানিয়েছে, এই রিপোর্ট তাদের নয়।এই রিপোর্টে যা বলা হয়েছে, সেটা একান্তই কমিটির সদস্যদের অভিমত এবং দৃষ্টিভঙ্গী।

করোনা ভারতের অর্থনীতির মেরুদণ্ড যে অনেকটাই গুঁড়িয়ে দিয়েছে, তা নিয়ে কারও মনে সন্দেহ ছিল না। জানার দরকার ছিল কতটা গুঁড়িয়েছে। আর হাল কবে ফিরবে। আরবিআই গঠিত কমিটি জানিয়ে দিল, ১০ থেকে ১২ বছরের আগে ভারতের অর্থনীতির চাঙ্গা হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00