Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইসরোর চেয়ারম্যান বদল, সোমনাথের জায়গায় দায়িত্ব নেবেন নারায়ণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়াদ ফুরিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তথা ইসরোর  চেয়ারম্যান এস সোমনাথের । এই আবহে এবার তাঁর পূর্বসূরি ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুসারে, ইসরোর নয়া চেয়ারম্যান হতে চলেছেন ভি নারায়ণন । আগামী ১৪ জানুয়ারি তিনি ইসরোর চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন ।

ইসরো প্রধান এবং মহাকাশ বিভাগের সচিবের পাশাপাশি আগামী ২ বছরের জন্যে স্পেস কমিশনের চেয়ারম্যান পদও সামলাবেন ভি নারায়ণন। বর্তমানে  লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের (এলপিএসসি) প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি ।ইসরোর একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে নারায়ণের ভুমিকা ছিল অপরিসীম । মূলত প্রপালশন সিস্টেমের উপর কাজ করেছেন তিনি । আর এবার তাঁকেই  ইসরোর নয়া চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দিল কেন্দ্র। হবু ইসরো প্রধান জানিয়েছেন,’  আমাদের কাছে ভারতের জন্য একটি রোডম্যাপ রয়েছে। আশা করছি যা ইসরোকে আরও উন্নত করতে পারব। আমাদের কাছে দুর্দান্ত প্রতিভা রয়েছে। ‘

তামিলনাডুতে জন্মগ্রহণ করেন  ভি নারায়ণ । তিনি তামিল-মাধ্যম স্কুলে প্রথম পড়াশোনা শুরু  করেন । তারপর বাংলায় এসে  আইআইটি, খড়গপুর থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে এম টেক ।  সেইসঙ্গে এমটেকে  প্রথম স্থান অর্জনের জন্য পেয়েছিলেন রুপোর পদক। এরপর    এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দিয়েছিলেন নারায়ণ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00