Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্ধ হতে চলেছে Google-এর কল রেকর্ডিং অ্যাপ

জানা গিয়েছে, কল রেকর্ডিং অ্যাপগুলিকে পুরোপুরি ব্যান করে দিতে চলেছে প্লে-স্টোর।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুনভাবে আসতে চলেছে Google-এর প্লে-স্টোর। সেই সঙ্গে বন্ধ হয়ে যেতে চলেছে কল রেকর্ডিং অ্যাপটি। আগামী ১১ মে-র পর থেকে আর ব্যবহার করা যাবে না Google-এর এই জনপ্রিয় অ্যাপটি। জানা গিয়েছে, কল রেকর্ডিং অ্যাপগুলিকে পুরোপুরি ব্যান করে দিতে চলেছে প্লে-স্টোর। যার ফলে গ্রাহকরাও আর কোনওরকম কল রেকর্ডিংয়ের অ্যাপ ডাউনলোড করতে পারবেন না। অনেক আগে থেকেই Google প্লে-স্টোর থেকে এই কল রেকর্ডিংয়ের অ্যাপগুলিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু তা সত্ত্বেও যেন সিকিওরিটিকে পাশ কাটিয়ে এই অ্যাপগুলি Google-এর প্লে-স্টোর পুনরায় জায়গা করে নিচ্ছিল। তবে এবার আর সেই সুযোগ নেই। ওই অ্যাপগুলিকে চিরতরে শেষ করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে অন্যতম এই সার্চিং ইঞ্জিনটি।

তবে যে সমস্ত স্মার্ট ফোনগুলিতে নেটিভ কল রেকর্ডার রয়েছে সেই সমস্ত হ্যান্ডসেটগুলিতে আগামী ১১ মে-র পরও কল রেকর্ডের পরিষেবাটি পাওয়া যাবে। তবে যেই স্মার্টফোনগুলিতে কল রেকর্ডিংয়ের অ্যাপ আলাদা করে ডাউনলোড করে ব্যবহার করতে হয়, সেই সমস্ত ফোনের ব্যবহারকারীরা আর কল রেকর্ডিং ব্যবহার করতে পারবেন না।

আর এই কল রেকর্ডিং নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইন প্রচলিত। কোথাও, কোথাও এটা অবৈধ বলেও ঘোষণা করা হয়েছে। তবে এবার এটা পুরোপুরি বন্ধ করছে Google।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00