Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মধ্যবিত্তের হাতে কার্যত ভিক্ষার থালা ধরিয়ে দিল আরবিআই

মধ্যবিত্তকে ল্যাঙ্গোট পরিয়ে দিলেন, মত একাংশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই : রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে ভারতে বাড়বে মুদ্রাস্ফীতি। বুধবার আচমকা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। কম-বেশি দাম বাড়বে সব খাদ্যপণ্যের।

বুধবারের সাংবাদিক সম্মেলেন থেকেই রেপো রেট বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেন শক্তিকান্ত দাস। আরবিআইয়ের এই ঘোষণায় মুম্বই শেয়ার বাজারের সূচক এক ধাক্কায় অনেকটাই পড়ে যায়। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় শেয়ার সূচক এক ধাক্কায় আটশো পয়েন্ট পড়ে যায়। নিফটির সূচক এক ধাক্কায়  আড়াইশো পয়েন্ট পড়ে যায়। 

আরবিআইয়ের এই ঘোষণায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। তারা নিশ্চিত,  ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এই বার্তায়  কালোবাজারিরা এখন থেকেই খাদ্যপণ্য মজুত করা শুরু করবে। আগামী দিনে বাজার মূল্যের থেকে আরও বেশি দাম দিয়ে খাদ্যপণ্য ক্রয় করতে হবে সকলে। সব থেকে বেশি সমস্যায় পড়বে মধ্যবিত্ত।  

আরবিআইয়ের গর্ভনর বলেন, করোনা কালে দেশের আর্থিক পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় ভালোই ছিল। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এর প্রভাব পড়েছে। এর সঙ্গে  যুক্ত হয়েছে ভূ-রাজনৈতিক অস্থিরতা। এই অবস্থায় মুদ্রাস্ফীতি কোনও ভাবেই নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয়। এর কারণ ব্যাখ্য়া করতে গিয়ে আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন, রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ বাধা পাচ্ছে। 

বক্তব্য শেষ করার আগে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস স্মরণ করেন জাতির জনক মহাত্মা গান্ধিকে। তাঁর এই স্মরণ নিয়ে নেটিজেন, বিশেষ করে মধ্যবিত্ত খোঁচা দিয়েছে। তাদের মতে, বুধবারের সাংবাদিক সম্মেলন থেকে শক্তিকান্ত দাস এই ঘোষণা করে মধ্যবিত্তকে ল্যাঙ্গোট পরিয়ে দিলেন।  

আরও পডুন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল একশো টাকার ওপরে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00