Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার দাম বাড়ল উড়ানের জ্বালানির, বাণিজ্যিক সিলিন্ডারের

লিটার প্রতি বেড়েছে ২.২৫৮.৫৪ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার দাম বাড়ল উড়ানের জ্বালানির। বাণিজ্যিক সিলিন্ডারের। উড়ানের জ্বালানির দাম কিলোলিটার প্রতি বেড়েছে ২.২৫৮.৫৪ টাকা, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই মূল্যবৃদ্ধি ফলে প্রতি লিটার পেট্রালোর দাম বেড়ে হল ১,১২,৯২৪.৮৩ টাকা। তবে পেট্রোল এবং ডিজেলের দামে শুক্রবার কোনও হেরফের হয়নি। রাষ্ট্রায়্ত্ত্ব তেল সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। গত জানুয়ারিতে উড়ানের জ্বালানির দাম বৃদ্ধি করেছিল তেল সংস্থা। জানুয়ারিতে তেলের দাম বেড়ে হল প্রতি কিলোতে বেড়ে দাঁড়িয়েছিল ৩৮,৯০২.৯২ টাকা। কার্যত দ্বিগুন বৃদ্ধি। তবে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি না হওয়ায় স্বস্তিতে আমজনতা।

এদিকে, জাতীয় তেল মার্কেটিং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে। আজ এপ্রিল মাসের ১  তারিখ থেকে এই দাম বৃদ্ধি পেয়েছে বাজারে। সাধারণত, প্রতি মাসের শুরুর দিন, বাজারে দাম বাড়ে এলপিজি সিলিন্ডারের। কিন্তু এক ধাক্কায় এতটা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তায় দেশের সাধারণ মানুষ।

এর আগের দুই মাসেও, বাজারে দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের। গত মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছিল ১০৫  টাকা। ফেব্রুয়ারি মাসে এই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল, ৩৪৯ টাকা। মার্চ মাসের ২২ তারিখ, (আগের অর্থবর্ষ শেষের সময়) গ্যাসের দামে হ্রাস পায়। দাম কমে ৯ টাকা প্রতি কেজি।

অন্যদিকে, সপ্তাহের শেষ কেনাবেচার দিন শেয়ারবাজার খুলতে সূচক ছিল উর্ধ্বমুখী। বাজার খোলার সময় সূচক ছিল ৫৮,৫৯৩.৬৬-য়ের ঘরে। অন্যদিকে, নিফটির সূচক ছিল ১৭,৪৬৯.৯০-য়ের ঘরে। বেশ কয়েকটি শেয়ারের দাম ছিল উর্ধ্বমুখী।

আরও পড়ুন আরও দামি তরলসোনা, দিল্লিতে ডিজেল একশো ছুঁই ছুঁই

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00