Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতে কর্মী ছাঁটাইয়ের কথা অস্বীকার অ্যামাজনের

কর্মীদের চাপ দিয়ে স্বেচ্ছাবসরে (Voluntary Separation Policy) পাঠানো হচ্ছে না বলে ভারতের শ্রম মন্ত্রককে (Labour Ministry) জানাল অ্যামাজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা থেকে সরে এল ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। কর্মীদের চাপ দিয়ে স্বেচ্ছাবসরে (Voluntary Separation Policy) পাঠানো হচ্ছে না বলে ভারতের শ্রম মন্ত্রককে (Labour Ministry) জানাল ই-কমার্স সংস্থা।

লোভনীয় প্রস্তাব দিয়ে কর্মীদের স্বেচ্ছাবসরের নির্দেশ দেওয়ার পর শ্রম মন্ত্রকের তরফে অ্যামাজন কর্তৃপক্ষকে তলব করা হয়েছিল। শ্রম মন্ত্রকের ডেপুটি চিফ কমিশনার এ অঞ্জনাপ্পা অ্যামাজনের সিনিয়র পাবলিক পলিসি ম্যানেজার স্মিতা শর্মাকে তলব করেছিলেন। আলোচনার জন্য একইসঙ্গে ডাকা হয়েছিল কর্মচারী প্রতিনিধিদেরও। সেই তলবের প্রেক্ষিতে অ্যামাজনের তরফে প্রতিনিধি শ্রম মন্ত্রকে হাজিরা দিলেও কর্মীদের তরফে কেউ হাজির হননি। কর্মচারী সমিতির তরফে আবেদন করা হয়েছিল বৈঠকটি স্থগিত করার জন্য। সূত্রের খবর, শ্রম মন্ত্রকের তরফে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আবার একটি বৈঠক ডাকা হবে।

প্রসঙ্গত লোভনীয় প্রস্তাব দিয়ে কর্মীদের স্বেচ্ছাবসরের সিদ্ধান্তের জেরে অ্যামাজন ইন্ডিয়াকে চিঠি পাঠায় কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। মন্ত্রক থেকে পাঠানো চিঠিতে শ্রম কমিশনারের দফতরে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য ই কমার্স সংস্থার তরফ থেকে কর্মীদের উদ্দেশে বলা হয়, অ্যামাজন ইন্ডিয়া তাদের কর্মীদের ছাঁটাই করতে চাইছে না। পরিবর্তে তাদের স্বেচ্ছা অবসরের প্রস্তাব দেওয়া হচ্ছে। আর সেই কারণে কর্মীদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেছিল সংস্থা। যার মধ্যে রয়েছে, কর্মীদের মূল বেতন ২২ সপ্তাহের হিসেব ধরে নিয়ে এককালীন টাকা, প্রত্যেক ছয় মাস চাকরির জন্য এক সপ্তাহের বেতন। ছয় মাসের মেডিক্যাল ইনস্যুব়্যান্স। এছাড়া নিয়োগপত্রে অন্যান্য যে সব সুবিধের কথা বলা হয়েছে, স্বেচ্ছা অবসর প্রকল্পে সেই সব সুবিধাও পাবেন বলে জানানো হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00