Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকাল ট্রেনে হেনস্থার শিকার তরুণী, প্ল্যাটফর্মে ফেলে মারা হল বয়ফ্রেন্ডকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে লোকাল ট্রেনে নিত্য যাতায়াত করেন‌ মহিলারা। তাঁদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ থাকলেও অনেক মহিলাই জেনারেল কামরায় উঠতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু হাজারও রোজগেরে পুরুষের ভিড়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকেন দু একজন, যাদের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়(Local Train Incident)। সম্প্রতি শিয়ালদার মতো জনবহুল স্টেশনের প্ল্যাটফর্মে হেনস্থার শিকার হলেন এক তরুণী(Harrasment Victim)। এই ঘটনা আবারও নারী নিরাপত্তার ইস্যুতে প্রশ্ন তুলেছে। তরুণীর অভিযোগ, চলন্ত ট্রেনে তাঁর ছবি তোলার চেষ্টা করা হয়। এমনকি সেই ছবি ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। রবিবার রাত সাড়ে নটা থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে এই ঘটনা ঘটেছে শিয়ালদার দক্ষিণ শাখার ২১ নম্বর প্ল্যাটফর্মে(Sealdah South Section)।

আরও পড়ুনঃ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লোভে বানানো হল ২৪৬ ফুটের সুদীর্ঘ কাবাব

তরুণী আরও জানিয়েছেন, এদিন নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঢাকুরিয়া থেকে শিয়ালদাগামী ট্রেনে ওঠেন তিনি। পার্ক সার্কাস স্টেশন(Park Circus Station) থেকে ওই ট্রেনে ওঠে আরও তিন যুবক। তাঁরা নিজেদের ফোনে ওই তরুণীর ছবি তোলার চেষ্টা করে। তরুণীর বক্তব্য, ‘আমি আমার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম। ওরা ছবি তোলার চেষ্টা করে, বলে সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দেব।’ যেচে এসে অহেতুক বিরক্ত করতে থাকে ওই যুবকরা। সেই সঙ্গে চলতে থাকে কুরুচিপূর্ণ কটাক্ষ। এর প্রতিবাদে শিয়ালদা স্টেশনে ট্রেন ঢোকার সময় ওই ৩ যুবকের মধ্যে একজনকে সপাটে চড় মারেন ওই তরুণী। এরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই তিন যুবক। প্রতিবাদে তরুণীর বয়ফ্রেন্ড এগিয়ে আসতেই তাঁকে প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয়। সেই সময় ঘটনাস্থলে কোনও আরপিএফ ছিল না বলেই দাবি, ওই তরুণীর।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের নেপথ্যে রয়েছেন ডাক্তারি পড়ুয়ারা!

রেল পুলিশ আসার পর তাঁদের সামনেও তরুণী ও তাঁর প্রেমিককে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্তরা। রাতেই লিখিত অভিযোগ জানান তরুণী। প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে জিআরপি। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই তরুণী। তবে ঘটনার পর রেল পুলিশদের তরফ থেকে যথাযথ সাহায্য পেয়েছেন বলেও জানান তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00