Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২ লাখের বেশি পড়ুয়া পেতে চলেছে ‘সবুজ সাথী’র সাইকেল

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ (Sabuj Sathi) প্রকল্পের সাইকেল পেতে চলেছে ১২ লাখের বেশি পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ (Sabuj Sathi) প্রকল্পের সাইকেল (Cycle) পেতে চলেছে ১২ লাখের বেশি পড়ুয়া (Students)। সূত্রের খবর, ইতিমধ্যে নবান্নের (Nabanna) তরফে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে।

অষ্টম পর্যায়ে ‘সবুজ সাথী’ পোর্টালের মাধ্যমে পড়ুয়াদের সাইকেল বিতরণের জন্য নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সাধারণত, নবম শ্রেণির পড়ুয়াদের এই সাইকেল দেওয়া হয়। সূত্রের খবর, নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে অষ্টম পর্যায়ে সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল বিলি প্রক্রিয়া শুরু করতে হবে। ইতিমধ্যেই সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। চলতি বছরে ১২ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই সাইকেল পাবে। জানা গিয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লাখ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রী সাইকেল নেওয়ার জন্য সবুজ সাথী পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সব পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নবান্ন সূত্রে খবর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৮৭৬৩ টি স্কুলের পড়ুয়াদের ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেল দেওয়া হবে। রাজ্যজুড়ে মোট ৬১৫টি জায়গা থেকে সাইকেল বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে সাইকেল বিলির প্রক্রিয়া শেষ করা যায়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের প্রতি জেলায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যে যাতে কম করে ৪ হাজার সাইকেল পাঠানো যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জেলাশাসকদের জানানো হয়েছে নবান্নের তরফে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00