Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুক্রে হবে না কোনও বাংলা বন্‌ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন

নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামিকাল রাজ্যে কোনও বন্‌ধ হবে না। সেই বিজ্ঞপ্তি জারি করেছেন মুখ্যসচিব বি পি গোপালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর জি কর কাণ্ডে(R G Kar Incident) আগামিকাল অর্থাৎ ১৬ অগস্ট শুক্রবার বাম দল SUCI ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ(Bangla Bandh) ডেকেছে। আবার সেই বন্‌ধের পিঠোপিঠি বিজেপি(BJP) আগামিকাল রাজ্যজুড়ে ২ ঘন্টার কর্মবিরতি আন্দোলনের ডাক দিয়েছে। এবার এই জোড়া বন্‌ধের মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। এদিন বিকালে নবান্ন(Nabanna) থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামিকাল রাজ্যে কোনও বন্‌ধ হবে না। দুই বিরোধী দলের কর্মসূচিতে সাড়া দেবে না রাজ্য। জনজীবন স্বাভাবিক থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের কোনও প্রভাব পড়বে না।’ উল্লেখ্য, এখন রাজ্যে SUCI’র কোনও বিধায়ক বা সাংসদ নেই। তবে রাজ্যের প্রায় সর্বত্র তাঁদের অল্প বিস্তর সংগঠন রয়ে গিয়েছে। কিন্তু সেই সংগঠন দিয়ে খুব ছোট এলাকাও স্তব্ধ করে দেওয়া সম্ভব নয়। তাই এই কারণেই এর আগেও SUCI কোনও বন্‌ধ ডাকলে রাজ্যে সেভাবে তার কোনও প্রভাব পড়তো না। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, SUCI’র হয়ে বন্‌ধ সফল করতে আগামিকাল সকাল থেকেই রাস্তায় নামবে গেরুয়া ব্রিগেড। আর সেই কারণেই নবান্নের বাড়তি তৎপরতা।

আরও পড়ুন, ইন্দিরাকে বিশেষ পুলিশ পদক, নিঃশব্দে রাজ্যের বার্তা রাজ্যপালকে

এদিন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা আগামিকালের বন্‌ধের বিরোধিতা করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, ‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, তার জন্য State Transport Authority বা STA-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে। বিভিন্ন পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে যান চলাচল মসৃণ রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) অনেক বারই জানিয়েছেন, বন্‌ধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ও জীবিকায় প্রভূত প্রভাব পড়ে। তাই বন্‌ধ-সংস্কৃতি রাজ্য সরকারের ‘নীতিবিরুদ্ধ’। সেই নীতি মেনেই এই পদক্ষেপ।’

আরও পড়ুন, স্বাধীনতা আজ কিছু সাম্প্রদায়িক কুচক্রী রাজনৈতিক দলের জন্য ভূলুণ্ঠিত, লিখলেন মমতা

আর জি কর কাণ্ডে এদিন বঙ্গ বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়ে দেন, শুক্রবার বেলা ১১টা থেকে কলকাতা এবং জেলায় জেলায় আন্দোলন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দোকানপাট এবং সমস্ত কর্মকাজ বন্ধ রেখে প্রতিবাদে শামিল হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।’ সেই সঙ্গে তিনি জানান, দুপুর ২টো থেকে রাজ্যের প্রতিটি জেলায় পথ অবরোধ করবেন বিজেপির নেতা-কর্মীরা। কলকাতায় বিজেপির রাজ্যস্তরের নেতাদের উপস্থিতিতে হবে আন্দোলন কর্মসূচি। আর জি কর হাসপাতালের কাছাকাছি কোনও স্থানে মঞ্চ বেঁধে শুরু হবে মুখ্যমন্ত্রী মমতার ইস্তফার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ। বিজেপি সূত্রের খবর, সুকান্তের পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাজির থাকবেন আগামিকালের কর্মসূচীতে। পাশাপাশি, আর জি কর-কাণ্ডে দোষীর ফাঁসির দাবি জানিয়ে আগামিকালই পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিংয়ের উদ্দেশে মিছিল শুরু করবেন তিনি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00