Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ বছরের বাস বসে যাওয়ার নিয়ম লাগু শুধুমাত্র বৃহত্তর কলকাতায়, জানালেন পরিবহণমন্ত্রী

KMDA এলাকার বাইরে রাজ্যের বাকি অংশে চলতে পারে ১৫ বছর পার হয়ে যাওয়া বাস মিনিবাস। জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের(National Green Tribunal) নির্দেশ মেনে যে সব বাস এবং মিনিবাসের বয়স ইতিমধ্যেই ১৫ বছর পার হয়ে গিয়েছে সেগুলি আর রাস্তায় নামতে পারবে না। আর তার জেরে খুব শীঘ্রই বড়সড় পরিবহণ সঙ্কটের মুখে পড়তে চলেছেন বাংলার(Bengal) আমজনতা। রাস্তায় বাস না থাকার জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছেন আমজনতা থেকে নিত্যযাত্রীরা। এই অবস্থায় স্বস্তির বার্তা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী(Transport Minister) স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakrabarty)। শুক্রবার তিনি জানিয়েছেন, ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশ শুধুমাত্র বৃহত্তর কলকাতা বা KMDA এলাকাতেই প্রযোজ্য। সারা রাজ্যজুড়ে নয়। আদালতের নির্দেশ মেনে বৃহত্তর কলকাতা বা KMDA এলাকাতে আর পেট্রোল-ডিজেল চালিত ১৫ বছরের পুরাতন বাস বা যে কোনও ধরনের যান চলতে পারবে না। কিন্তু KMDA এলাকার বাইরে রাজ্যের বাকি অংশে তা চলতে পারে। সেখানে আদালতের নির্দেশ কার্যকর হবে না যতদিন না আদালত নতুন করে কোনও নির্দেশ দিচ্ছে। তাই KMDA এলাকার বাইরের কোনও বাসই এখনই স্ক্র্যাপ করা হচ্ছে না।

আরও পড়ুন হাওড়ার সালকিয়ায় জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু বিশ্ববিদ্যালয় পড়ুয়ার

এদিকে জানা গিয়েছে, বাসের আয়ু বাড়াতে শেষপর্যন্ত আদালতের শরণাপন্ন হচ্ছেন বেসরকারি বাস মালিকরা। বেসরকারি বাস মালিকদের বৃহত্তম সংগঠন Joint Council of Bus Syndicates’র সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বাসের আয়ু আরও অন্তত ২ বছর বাড়ানোর জন্য চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) কাছে আবেদন জানানো হবে। ২০০৯ সালে আদালত বাসের বয়সসীমা ১৫ বছর বেঁধে দিলেও কোভিডের জেরে লকডাউনের কারণে তা আরও ২ বছর বাড়াতে রাজ্য সরকারের কাছে আমরা আগেই আবেদন জানিয়েছিলাম। সরকার অবশ্য বিষয়টিকে খুব একটা আমল দেয়নি। তাই আমরা আদালতের দ্বারস্থ হচ্ছি।’ রাজ্যের পরিবহণ দফতরের আধিকারিকদের দাবি, যে সব বাস এবং মিনিবাসের বয়স ইতিমধ্যেই ১৫ বছর পার হয়ে গিয়েছে বৃহস্পতিবার থেকে সেগুলি আর রাস্তায় নামছে না। একই কারণে পণ্যবাহী ট্রাক, ম্যাটাডোর, ট্যাক্সি সহ হলুদ প্লেটের সমস্ত ধরনের বাণিজ্যিক গাড়ি ধাপে ধাপে বসিয়ে দিতে হবে। ২০০৯ সালের আগস্টে গ্রিন বেঞ্চ রায় দিলেও নতুন বাস নামতে আরও মাস দু’য়েক মাস সময় লেগেছিল। সেই হিসেবে সেপ্টেম্বর-অক্টোবর থেকে এর প্রভাব পড়তে শুরু করবে।

আরও পড়ুন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস আপাতত নেই

আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। কেননা, আদালত থেকে নতুন করে কোনও নির্দেশ না এলে আগামী তিন-চার মাসের ভিতর কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় হাজার দেড়েক বাসকে বসিয়ে দিতে হবে। পণ্যবাহী ট্রাক, ম্যাটাডোর এবং ট্যাক্সি মিলিয়ে আরও অন্তত দু’হাজার বাণিজ্যিক গাড়ি পুরোপুরি ভাবে বসে যাবে। ফলে যাত্রী এবং পণ্য পরিবহণ দু’টোই সঙ্কটে পড়বে। এই প্রসঙ্গে Federation of West Bengal Truck Operators Association’র সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে বহু ট্রাক বাতিল হয়ে যাবে। লোহার দরে সেগুলো বিক্রি করে দিতে হবে। ফলে ভবিষ্যতে পণ্য পরিবহণের ক্ষেত্রে খুবই সমস্যা হবে।’ যদিও এই সমস্যার সমাধান কীভাবে হবে তার কোনও দিশাই মিলছে না। বিশেষ করে বাসের ক্ষেত্রে। যে সংখ্যক পণ্যবাহী ট্রাক, ম্যাটাডোর এবং ট্যাক্সি বসে যেতে চলেছে আগামী দিনে সেই শূন্যস্থান পূরণ হয়েও যাবে। কিন্তু যেসব বেসরকারি বাস মালিকদের বাস বা মিনিবাস বসে যাচ্ছে তাঁরা আর কেউ নতুন করে বাস কিনতেই চাইছেন না।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00