Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা না দেওয়ায় ১০ কোটির বেশি জরিমানা ৫৩ হাসপাতালকে

জরিমানার সাত কোটি টাকা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যসাথী কার্ডে (Swasthya Sathi Card) পরিষেবা না দেওয়ায় গত দেড় বছরে রাজ্যের ৫৩টি হাসপাতালকে ১০ কোটি ৯ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য ভবন। জরিমানার সাত কোটি টাকা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, গত ১৮ মাসে রাজ্যের বিভিন্ন জেলায় ১০২টি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যানের অভিযোগে এই পদক্ষেপ স্বাস্থ্য ভবনের কর্তাদের। তার মধ্যে রোগীদের সঠিকভাবে পরিষেবা না দেওয়ার জন্য এবং অত্যাধিক বিল নেওয়ার কারণে ৫৩টি হাসপাতালকে আর্থিক জরিমানা করা হয়েছে। ৫৩ হাসপাতালকে দেড় বছর ধরে মোট ১০ কোটি ৯ লাখ টাকা জরিমানা করার পদক্ষেপ করেছে স্বাস্থ্য ভবন। জরিমানার বেশিরভাগ টাকা আদায়ও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যার পরিমাণ সাত কোটি টাকা। ‘ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটারি কমিশন’ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অত্যাধিক বিল নেওয়া এবং স্বাস্থ্য সাথী স্কিম প্রত্যাখ্যানের অভিযোগের তদন্ত করছে।

উল্লেখ্য সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থে রাজ্য সরকার চালু করেছে স্বাস্থ্য সাথী কার্ড। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম এই কার্ড ফেরালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাঝে মাঝে সংবাদ শিরোনামে চলে আসে কিছু হাসপাতালের নাম, যারা এই কার্ড নিতে অস্বীকার করে। তবে রাজ্য সরকারের চালু করা এই কার্ড না নিলে হাসপাতালগুলিকে যে রেয়াত করা হবে না তা এবার বুঝিয়ে দিচ্ছে স্বাস্থ্য ভবন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00