Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যপালের ভূমিকায় অসন্তোষ শুভেন্দু, তাকিয়ে দিল্লির দিকে

রাজ্যপালের ভূমিকায় কার্যত অসন্তুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই ছাড়লেন না সাংবাদিক বৈঠকে তাঁকে কটাক্ষ হানতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটে হিংসা নিয়ে বারবার সুর চড়িয়েছেন। খুলেছেন পিস রুমও। ভোট সন্ত্রস্ত জেলাগুলিতে ঘুরেছেন তিনি। তা সত্ত্বেও রাজ্যপালের(Governor) ভূমিকায় কার্যত অসন্তুষ্ট রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari))। রাজ্যপাল প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘পিস রুম খুলেছেন। এখানে ওকাহ্নে ঘুরে বেড়িয়েছেন। অনেক কিছু কথা বলেছেন। কিন্তু কোনও ফল পাইনি। মানুষ ওঁর কাছে ফল চান। ১৮ হাজার বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। উনি কার সঙ্গে গিয়ে কোথায় মিটিং করবেন সেটা ওনার ব্যাপার।’

আরও পড়ুন চলতি মাস থেকেই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের

এদিন শুভেন্দু জানান, পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাস হয়েছে। বুথগুলিতে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে ছাপ্পা দেওয়া হয়েছে। রাজ্যপাল(C V Anand Bose) তো পিস রুম খুলেছিল। কিন্তু কী হল? মানুষ ওর কাছ থেকে ফল চায়। কটা অভিযোগ জমা পড়ল আর কটা অভিযোগের নিষ্পত্তি হল? কী করলেন উনি? কেউ ধরা পড়েছে? যদি কিছুই না হয় তাহলে তাহলে করলেন কী উনি? লাভ কী হল? পুনর্নির্বাচনের জন্য ৬ হাজার বুথের তালিকা দিয়েছিলাম। মান্যতা দেওয়া হয়নি। আমার দেওয়া তালিকা অনুযায়ী পুনর্নির্বাচন হয়নি। বেশ কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে।’

আরও পড়ুন ভোটের লাইনে মৃত্যু ভোটারের, ভিলেন তীব্র গরম

এদিকে, রবিবারই দিল্লি পাড়ি দেন রাজ্যপাল। সোমবার রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন। এদিন সন্ধ্যায় তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন। রাতে দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। প্রসঙ্গত কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘তাজা বাতাস নিতে যাচ্ছি!’ কিন্তু সেই কথা বলে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সেটাই অনেকে বুঝতে পারেননি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00