Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দুয়ারে রেশন’ মামলায় সুপ্রিম স্বস্তি মমতা সরকারের

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ছিল, দুয়ারে রেশনের জন্য ডিলারদের ৪৮০ কোটি টাকা দেওয়া হয়েছে ইনসেনটিভ হিসেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনওমতেই বন্ধ রাখা যাবে না ‘দুয়ারে রেশন’ (DUARE RATION) প্রকল্প। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই প্রতি জেলাকে আরও দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। জানা গিয়েছে, জেলাশাসকদের কাছে সেই নোটিস ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

খাদ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, হাইকোর্টের (HC) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (SUPREME COURT)। ফলে আর কোনও আইনি বাধা নেই। বলা হয়েছে, এই প্রকল্প বন্ধ ছিল না। তবে কাজের গতি আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMTA BANERJEE) বলেছিলেন, মানুষের সুবিধার জন্যই এই প্রকল্প। তাকে বন্ধ করা যাবে না। কোনও রকম গায়ের জোরের কাছে মাথা নোয়াবে না সরকার। বলেছিলেন, কেউ যদি ভাবে একা খাবে আর কাউকে খেতে দেবে না, সেই মনোভাব বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, এই প্রকল্প চালু হয়েছিল ২০২১ সালের ১৬ নভেম্বর। ওইদিন মুখ্যমন্ত্রী শীতকালীন অধিবেশন থেকে বলেছিলেন, মানুষের সুবিধার জন্যই এই প্রকল্প। এতে বেশিরভাগেরই আপত্তি নেই। তিনি বলেছিলেন, ৯৯ শতাংশ মানুষ ভালো থাকলেও ১ শতাংশ ভাবছে, কাউকে খেতে না দিয়ে নিজেই খাবে। এই মনোভাব বরদাস্ত করা হবে না জানিয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, রাজ্যের সিদ্ধান্ত না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি ছিল, ডিলারদের ৪৮০ কোটি টাকা দেওয়া হয়েছে ইনসেনটিভ হিসেবে। এখানে কোনও জোরজবরদস্তি বরদাস্ত করা হবে না। তার জন্য আইনত যতদূর যেতে হয়, তা যেতে প্রস্তুত রাজ্য। সেই মামলাতেই ‘সুপ্রিম স্বস্তি’ মিলল রাজ্যের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00