Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, রায় সুপ্রিম কোর্টের

রাজ্যে পঞ্চায়েত ভোট হতে চলেছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই। এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। তবে তাতেও হিংসা ঠেকানো যাবে কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম ধাক্কা রাজ্যের। দেশের শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল রাজ্য সরকার(West Bengal State Government) ও রাজ্য নির্বাচন কমিশনের(West Bengal State Election Commission) আর্জি। কার্যত বহাল থাকছে কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়। অর্থাৎ রাজ্যের প্রতিটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) দিয়েই পঞ্চায়েত ভোট(Panchayat Election) করাতে হবে। এদিন সুপ্রিম কোর্ট(Supreme Court) একদিকে যেমন রাজ্যের স্পেশ্যাল লিভ পিটিশান খারিজ করে দিয়েছে তেমনি বিরোধীদের স্বস্তি দিয়ে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে পঞ্চায়েত নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন রাজ্যবাসীকে রথের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করতে হবে। খারিজ হয়ে গেল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের আর্জি। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে। বিচারপতি নাগরত্ন এদিন জানান, ‘ভোটে কোনও রকম অশান্তি হবে সেটা আশা করা যায় না। অতীতে রাজ্যে হিংসার ঘটনার উদাহরণ রয়েছে। এই অবস্থায় হাইকোর্ট পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে। সেখানে অসুবিধার কিছু দেখছি না।’

আরও পড়ুন প্রতিটি পঞ্চায়েত ও সমিতির মাথায় পরামর্শদাতা কমিটি

এর পাশাপাশি এদিন বিচারপতি নাগরত্ন জানান, ‘রাজ্য সরকার দেশের পাঁচ রাজ্য থেকে পুলিশ চেয়েছে। আর হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছে। কেন্দ্রীয় বাহিনীর খরচ তো কেন্দ্র দেবে। তাতে রাজ্যের অসুবিধা কোথায়? তা ছাড়া ভোটে আইনশৃঙ্খলার প্রশ্নে কেন্দ্রীয় বাহিনী হলে সমস্যা কোথায়? নিরাপত্তা ব্যবস্থা যেখানে কমিশনের ওপর নয় তা হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন চিন্তিত কেন? আপনারা আপনাদের কাজ করুন। যেখান থেকেই বাহিনী আসুক, আপনাদের অসুবিধা কোথায়?’ এরপরেই দেশের শীর্ষ আদালত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের স্পেশ্যাল লিভ পিটিশন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00