Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইডি হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল

বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে জেরা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) হাজিরা এড়ালেন সুকন্যা মণ্ডল (SUKANYA MONDAL)। তাঁকে আজ দিল্লিতে তলব করা হয়েছিল। সূত্রের খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন এদিন। হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন আরও।

বৃহস্পতিবার প্রথমবারের জন্য তাঁকে তলব করেছিল ইডি। বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের সন্ধান জানতেই তাঁকে জেরা করা হবে। উল্লেখ্য, এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড এবং নীড় ডেভলপার্স প্রাইভেট লিমিটেড দু’ই সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে সুকন্যার। সিবিআই চার্জশিটেও উল্লেখ রয়েছে এই দু’ই সংস্থার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ৩ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে সুকন্যার নামে।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গত ২২ অক্টোবর দিল্লি নিয়ে গিয়েছে  ইডি। রাউস অ্যাভিনিউ কোর্টে ধাক্কা খাওয়ার পরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছিলেন সায়গল। বহাল ছিল দিল্লি হাইকোর্টের রায়। ওই দিন সুপ্রিম কোর্ট অনুমতি দেওয়ার পরেই সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে ৭ দিনের হেফাজতে নেয় ইডি। আপাতত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই আছেন।

সুকন্যাকে ইডি আদৌ সময় দিয়েছে কি না বা কতদিন সময় দিয়েছে তা জানা যায়নি খবর লেখা পর্যন্ত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00