Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাঁথি আদালতে আত্মসমর্পণ শুভদীপের, FB দেখলে চমকে যাবেন

নাবালিকা ধর্ষণকাণ্ডে অবশেষে কাঁথি মহকুমা আদালতে আত্মসমর্পণ কাঁথি প্রভাত কুমার কলেজের ছাত্রনেতা শুভদীপ গিরির।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি(Contai) শহরে থাকা প্রভাত কুমার কলেজের(Pravat Kumar College) ছাত্রনেতা(Student Leader) শুভদীপ গিরির(Subhadip Giri) বিরুদ্ধে। ধর্ষণের পাশাপাশি অন্তরঙ্গ ছবি সামনে রেখে ওই নাবালিকাকে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছিল শুভদীপ গিরির বিরুদ্ধে। এমনকি সেই অভিযোগের জেরে থানায় FIR দায়ের হওয়ায় তার বিরুদ্ধে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। কিন্তু, এরপর থেকেই গায়েব হয়ে যায় শুভদীপ। যদিও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই নাবালিকার পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শুভদীপকে আদালতে আত্মসমর্পণের কথা বলেছিলেন। পাল্টা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুভদীপের আইনজীবী ডিভিশন বেঞ্চে গেলেও এই মামলায় হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। তার জেরেই বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কাঁথি মহকুমা আদালতে আত্মসমর্পণ করে কাঁথি শহরের জাঁলালখাবার বাসিন্দা তথা ছাত্রনেতা শুভদীপ গিরি। এহেন শুভদীপের FB প্রোফাইল দেখলে কিন্তু আপনিও চমকে যাবেন। যদিও আদালত এদিন তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে। 

আরও পড়ুন ‘বউ পালিয়ে গেছে, তাই তার কেটে গিয়েছে’, সৌমিত্রকে কটাক্ষ সৌগতের

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শুভদীপ গিরির বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। নাবালিকার মা পুলিশে দায়ের করা অভিযোগে জানিয়েছিলেন, তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, কিছু ভিডিয়ো রেকর্ড করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। নাবালিকার বাবার দাবি ছিল, শুভদীপ গিরি রাজনৈতিক প্রভাব খাটিয়েছিল। পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন তিনি। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কোনও হদিশ মিলছিল না শুভদীপের। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুভদীপের আইনজীবী কিশোর দত্ত জানিয়েছিলেন, শুভদীপ মোটেও লুকিয়ে নেই। সেই শুভদীপের ফেসবুক প্রোফাইল দেখলে কিন্তু আপনিও চমকে যাবেন। এখনও সেখানে জ্বলজ্বল করছে লেখা, ‘হিসেব করবেন – সেই বিধাতায়, যার কাছে জারিজুরি কিছু চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না।’ শুধু তাই নয় ফেসবুকে রয়েছে তার একের পর এক হট হট সব ছবি যা মেয়েদের হৃদয়ে ঝড় তোলার পক্ষে যথেষ্ট। তবে এখন শুভদীপের নিজের জীবনে যে ঘূর্ণিঝড় নেমে এসেছে তাতে করে অন্তত ১৬ বছর কারাদণ্ডের সাজা নেমে আসতে বেশি সময় লাগবে না। বরবাদ কেরিয়ার, বরবাদ লাইফ।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00