Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের পদ থেকে ইস্তফা সৌমেন ঘরণী সুমনার, জল্পনা পাঁশকুড়ায়

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পুরসভায় দলের কাউন্সিলর ছাড়াও সুমনা ছিলেন দলের টাউন ব্লক সভাপতি। সেই পদ থেকেই ইস্তফা দিয়েছেন সুমনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) থেকে ক্রমশই দূরত্ব বাড়ছে মহাপাত্র পরিবারের। পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার ঘাসফুল শিবিরে অধিকারী ও গিরিদের পরে পরেই সব থেকে প্রভাবশালী হয়ে উঠেছিলেন সৌমেন মহাপাত্র(Soumen Mahapatra)। দলের বিধায়ক হওয়ার পাশাপাশি হয়েছিলেন রাজ্যের মন্ত্রীও। সৌমেনের স্ত্রী সুমনা মহাপাত্রও(Sumana Mahapatra) দলের রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। পাঁশকুড়া(Panskura) পুরসভায় দলের কাউন্সিলর ছাড়াও তিনি ছিলেন দলের টাউন ব্লক সভাপতি। সেই পদ থেকেই ইস্তফা দিয়েছেন সুমনা। আর সেই ঘটনাকে ঘিরেই এখন পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে রীতিমত জল্পনা ছড়িয়েছে।

আরও পড়ুন, প্যারিসের মঞ্চে বাংলার ‘সুন্দরিনী’র বিশ্বজয়, ট্যুইটে জানালেন মুখ্যমন্ত্রী

২০০৬ সাল থেকে তৃণমূলের বিধায়ক সৌমেন মহাপাত্র। সেই বছর তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দনপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১১ সালে তিনি লড়াই করেন তমলুক বিধানসভা কেন্দ্র থেকে। সেই নির্বাচনেও জয়ী হন তিনি। ২০১৬ সালে তিনি লড়াই করেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০২১ সালে তিনি ফের বিধায়ক হন তমলুক থেকেই। কিন্তু একুশের পরবর্তী সময়ে সৌমেন একদমই কোনঠাসা হয়ে গিয়েছেন তৃণমূলে। মন্ত্রীত্ব থেকে দলীয় পদ-সহ বিভিন্ন পদ থেকে সৌমেন মহাপাত্রকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এবার সরে দাঁড়ালেন তাঁর স্ত্রীও।

আরও পড়ুন, উপনির্বাচনের প্রচারে সোশ্যাল মিডিয়ায় জোর তৃণমূলের, নেপথ্যে অভিষেক

জানা গিয়েছে, পাঁশকুড়া টাউন ব্লক তৃণমূলের সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন সুমনা। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। বিভিন্ন কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুমনা। পদত্যাগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, ‘পদ ছাড়ছি। কিন্তু দলের সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাব।’ এই পদত্যাগকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে পুর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে। এর আগে একাধিক বিষয়ে দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছিলেন সুমনা এবং সৌমেন। আর জি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছেলের নাম জড়িয়ে গুজব ছড়ানো নিয়ে দলের বিরুদ্ধে মুখও খুলেছিলেন দুইজনে। এখন সুমনার পদত্যাগের পরে অনেকেই মনে করছেন মহাপাত্র দম্পতি রাজনীতি থেকেই দূরে সরে যাচ্ছেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00