Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাগনানে মহিলাকে গুলি করে খুন

বুধবার সকালে হাওড়ার বাগনানে মহিষরেখা সেতুর কাছে এই ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাগনানের রাস্তায় শিশুকন্যা ও স্বামীর সামনে মহিলাকে গুলি (Shoot Out) করে খুন করার অভিযোগ উঠল। বুধবার সকালে হাওড়ার বাগনানে মহিষরেখা সেতুর কাছে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ (Police)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রিয়া কুমারী। ঝাড়খণ্ড থেকে নিজেদের গাড়িতে চেপে স্বামী ও আড়াই বছরের শিশুকন্যার সঙ্গে কলকাতায় আসছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন স্বামী প্রকাশ কুমার। বুধবার সকাল ৬টা নাগাদ হাওড়ার বাগনানে পৌঁছয় তাঁরা। প্রকাশের দাবি, এদিন গাড়ি চালিয়ে আসার সময় তাঁর শৌচ কর্ম করার প্রয়োজন হয়। এরপর বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি দাঁড় করান তিনি। শৌচকর্ম করার জন্য গাড়ি থেকে নামলে দুষ্কৃতীরা তাদেরকে ঘিরে ধরে। এরপর প্রকাশের স্ত্রী রিয়া তাদেরকে বাধা দিলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে অভিযোগ।

মৃত মহিলার স্বামী প্রকাশ কুমার আরও জানান, ঘটনার পর জখম রিয়াকে গাড়িতে তুলে নিয়ে রাজাপুর থানার পীরতলায় চলে আসেন। একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে সেখানে স্থানীয়দের সবকিছু জানান। এর পর এলাকার লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে রিয়াকে নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত মহিলার স্বামী প্রকাশ কুমারকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00