Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলায় August মাসজুড়ে চলবে ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি

শিল্পের সমাধানে’ কর্মসূচি থেকে ভবিষৎ ক্রেডিট কার্ড, উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন, শিল্পের জন্য রেজিস্ট্রেশন এবং লাইসেন্স সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে আগামী August মাসজুড়ে বাংলার(Bengal) জেলায় জেলায় প্রতিটি ব্লকে চলবে ‘শিল্পের সমাধানে’(Shilper Samadhane) কর্মসূচি। এই কর্মসূচীতে ৫ লক্ষ তাঁতি ও কারিগরি শিল্পীর নাম নথিভুক্তকরণ যেমন হবে তেমনি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ২ লক্ষ ৪০ হাজার উদ্যোগীর আবেদন ব্যাঙ্কে স্পনসর করা এবং উদ্যম পোর্টালের মাধ্যমে আরও ৫ লক্ষ ছোট, মাঝারি সংস্থার রেজিস্ট্রেশন করানো হবে। আগামী ১ August থেকে এই কর্মসূচী শুরু হচ্ছে। এক মাসব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের কীভাবে সুবিধা দেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যে Standard Operating Procedure পাঠিয়েছে নবান্ন। এবারে কোন প্রকল্পে কতজনকে সুবিধা দিতে হবে জেলাগুলিকে, সেই সংখ্যাও বলে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের তরফে। 

আরও পড়ুন ‘খেলা হবে’ প্রকল্পের জন্য নাম নথিভুক্ত হবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচীতে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ‘শিল্পের সমাধানে’ কর্মসূচি থেকে ভবিষৎ ক্রেডিট কার্ড, উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন, শিল্পের জন্য রেজিস্ট্রেশন এবং লাইসেন্স সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। যেমন ৩ লক্ষ তাঁতির নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করতে হবে। এর জন্য জেলাগুলিকে আলাদা আলাদা করে তাদের লক্ষমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ২ লক্ষ কারিগরি শিল্পীর নাম তুলতে হবে। আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের যত আবেদন জেলায় জেলায় এসেছে, তার মধ্যে থেকে একটা বড় অংশকেই এবার ব্যাঙ্কের কাছে পাঠিয়ে দিতে হবে। আবেদনকারী বা উপভোক্তারা যাতে কোনওরকম সমস্যা বা হয়রানির মুখে না পড়েন, সেজন্য এসব প্রকল্পে বাড়তি গুরত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন হলুদ ট্যাক্সির জন্য ‘যাত্রী সাথী’ App নিয়ে এল মমতার সরকার

এদিকে, শিল্পের সমাধানের অঙ্গ হিসেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ প্রদানের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করার নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দফতর। প্রত্যেকটি আবেদন খুঁটিয়ে পরীক্ষা করে তারপর তা সংশ্লিষ্ট ব্যাঙ্কে পাঠাতে হবে। তবে এখানেই শেষ নয়। যেখানে ক্যাম্প হবে, সেখানে মহিলাদের তৈরি নানা সামগ্রী রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। রোজ কেমন বিক্রি হচ্ছে, তার রিপোর্টও পাঠাতে হবে দফতরকে। এর পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নবান্ন। শিল্পে সমাধানে শিবির থেকে উৎকর্ষ বাংলা(Utkarsh Bangla) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা যাতে চাকরি সহ বিভিন্ন সুযোগ নিতে পারেন সে দিকেও নজর দেওয়া হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পে এ পর্যন্ত প্রায় ছ’লক্ষ যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের তথ্য থাকবে শিল্পে সমাধানে শিবিরগুলিতে। এই প্রশিক্ষণপ্রাপ্তরা তা দেখে ভবিষৎ ক্রেডিট কার্ডের জন্য শিবিরগুলি থেকে আবেদন করতে পারবেন। আবার, সেই তথ্য ভাণ্ডার থেকে চাকরি দিতে যুবক যুবতীদের বেছে নিতে পারবেন উদ্যোগীরাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00