Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগডোগরায় ৬ শিবভক্তকে পিষে দিল স্করপিও, ছাতনায় ট্রাক পিষল ২জনকে

বাংলার দুই প্রান্তে দুই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিবের মাথায় জল ঢালতে যাওয়া ৮জন পূণ্যার্থী। বেপরোয়া ড্রাইভিংয়ের জেরেই দুর্ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে বাংলার(Bengal) দুই প্রান্তে দুই মর্মান্তিক দুর্ঘটনায়(Two Accidents) প্রাণ হারালেন শিবের মাথায় জল ঢালতে যাওয়া ৮জন পূণ্যার্থী(Death of Devotees)। একটি ঘটনা ঘটেছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার(Darjeeling District) শিলিগুড়ি মহকুমার বাগডোগরায়(Bagdogra), অপরটি ঘটেছে দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলার(Bankura District) সদর মহকুমার ছাতনায়(Chatna)। প্রথমটিতে মৃত্যু হয়েছে ৬জনের এবং দ্বিতীয়টির ক্ষেত্রে মৃত্যু হয়েছে ২জনের। প্রথম দুর্ঘটনায় ঘাতক গাড়ি হিসাবে উঠে এসেছে একটি স্করপিও, দ্বিতীয়টির ক্ষেত্রে উঠে এসেছে একটি ট্রাক। দুটি ক্ষেত্রেই ঘাতক গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছে। একইসঙ্গে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি দুর্ঘটনারই কারণ বেপরোয়া ভাবে গাড়ি চালানো।

আরও পড়ুন, বিহারের শিবমন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ ভক্তের

এদিন সকালে প্রথম দুর্ঘটনাটি ঘতে বাঁকুড়া জেলার ছাতনায়। সেখানে শিবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়া পাহাড়ের ঝরনা থেকে জল আনতে হাজার হাজার পূণ্যার্থী। এদিন ভোরেও সেই জল আনতে যাচ্ছিলেন অনেক শিবভক্ত। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় ২জন পূণ্যার্থীর। ওই ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন। হতাহতদের উদ্ধার করে ছাতনা সুপার স্পেশালিটি ও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত ও জখমদের বাড়ি ওই জেলারই ইন্দপুর থানা এলাকার হাটগ্রামে বলে পুলিস জানিয়েছে। অন্যদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-র কাছে। বাগডোগরার জংলি বাবার মন্দিরে শ্রাবণ মাসে পুজো দিতে যাওয়া আর জল ঢালার চল রয়েছে। এদিন সকালে মুনি চা বাগানের কাছে এশিয়ান হাইওয়ে ২ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অন্তত ৬ জন। তাঁদের গন্তব্য ছিল জংলিবাবার মন্দির। ঘোষপুকুর থেকে সিকিমের দিকে যাচ্ছিল একটি স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতি ছিল গাড়িটির। তাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা গার্ডরেল ভেঙে পর পর ৬ পুণ্যার্থীকে পিষে দেয় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের।

আরও পড়ুন, উচ্চমাধ্যমিকের সঙ্গে সঙ্গতি রেখেই স্নাতকে আসন কমুক, চাইছেন শিক্ষা প্রশাসকেরা

পূণ্যার্থীদের ধাক্কা দিয়ে ঘাতক গাড়িটিও পড়ে যায় নয়ানজুলিতে। গাড়িতে থাকা বেশ কয়েকজন দুর্ঘটনায় জখম হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-র কাছে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পথ অবরোধও করেন স্থানীয়রা। তবে তারই মধ্যে প্রাথমিকভাবে স্থানীয়রা স্করপিও গাড়িতে আটকে পড়াদের উদ্ধারের কাজে হাত লাগান। পরে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। গাড়ির গতি নিয়ন্ত্রণ না হওয়ার ফলে দুর্ঘটনা বলেই দাবি এলাকাবাসীর। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00