Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোটের ওপর নির্বিঘ্নেই শেষ হল প্রাথমিক টেট, খুশি চাকরিপ্রার্থীরা

২টো ৩০ মিনিটে পরীক্ষা শেষ হতে পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বেরিয়ে হাসিমুখে চাকরিপ্রার্থীরা (Job Seekers) জানালেন, ‘পরীক্ষা ভালো হয়েছে’।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর পর রাজ্যে অনুষ্ঠিত হল প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষা। রবিবার দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষাকেন্দ্রের বাইরে কী হয়, কী হয়ভাবনা নিয়ে অপেক্ষায় ছিলেন চাকরিপ্রার্থীদের অভিভাবকরা। অবশেষে ২টো ৩০ মিনিটে পরীক্ষা শেষ হতে পরীক্ষাকেন্দ্র থেকে বাইরে বেরিয়ে হাসিমুখে চাকরিপ্রার্থীরা (Job Seekers) জানালেন, ‘পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র কেমন হয়েছে, এই প্রশ্ন করতে এক টেট পরীক্ষার্থী জানালেন ভালো হয়েছে

কোনও কোনও ব্যক্তি প্রাথমিক টেট পরীক্ষা বানচাল করার চেষ্টা করছে বলে শনিবার সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তার পর রবিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, বিরোধীদের একাংশের টেট পরীক্ষা বানচালের চেষ্টা সত্ত্বেও পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে। শিক্ষামন্ত্রীর সেই মন্তব্যের কিছুক্ষণ পর পরীক্ষা শেষ হতেই পরীক্ষার্থীরাও জানালেন পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্রও ভালো হয়েছে বলে জানায় টেট পরীক্ষার্থীরা। প্রসঙ্গত এদিনই টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, টেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রশ্নপত্র ঘুরছে তা ভুয়ো বলে জানান তিনি।

প্রসঙ্গত রবিবার সকাল থেকে পরীক্ষাকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে রাজ্যের ৬টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে। রাজ্যজুড়ে ১৪৬০টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে টেট পরীক্ষা। পরীক্ষায় বসেছিল প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00