Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দীগ্রামে মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় গ্রেফতার ১ বিজেপি কর্মী

নন্দীগ্রামের বুকে তৃণমূল কর্মীর স্ত্রীকে নগ্ন করে গ্রামে ঘোরানোর ঘটনায় পুলিশ ১ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। খোঁজ চলছে বাকিদেরও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মীর স্ত্রীকে(Wife of TMC Worker) বেধড়ক মারধরে করে বিবস্ত্র ও নগ্ন অবস্থায় গোটা গ্রামে প্যারেড(Naked Parade in Village) করিয়েছিল এলাকারই বিজেপি(BJP) কর্মীরা। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে পুলিশ(Police)। গ্রেফতার(Arrest) করা হয়েছে ১জন বিজেপি কর্মীকে। ঘটনায় অভিযুক্ত বাকি ৫ বিজেপি কর্মী এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। নজরে নন্দীগ্রাম(Nandigram)। রাজ্য তথা দেশের জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের বুকে গত সপ্তাহে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর ওই ঘটনা। পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার হলদিয়া মহকুমার নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চাননতলা এলাকায় ওই তৃণমূল কর্মীর বসবাস। ভদ্রমহিলার স্বামী কাজ করেন চেন্নাইয়ে। গ্রামের বাড়িতে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন নির্যাতিতা। অভিযোগ লোকসভা নির্বাচনের পরে ওই মহিলার স্বামী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তার জেরেই ওই পরিবারের ওপর চাপ দেওয়া হচ্ছিল বিজেপিতে যোগ দেওয়ার জন্য। কিন্তু তা না করায় ওই মহিলার ওপর চরম অত্যাচার চালিয়েছে এলাকারই বিজেপি কর্মীরা। এদিন সেই মহিলার সঙ্গে দেখা করতে নন্দীগ্রাম যাচ্ছে তৃণমূলের ৮ জনের একটি প্রতিনিধি দল।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে লকেটকে লালবাজারে তলব, আটক ২ বাম নেতাও

জানা গিয়েছে, বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের সকালে প্রথমে বেধড়ক মারধর করা হয় নন্দীগ্রামের গোকুলনগর গ্রামের ওই বধূকে। তারপর টেনেহিঁচড়ে তাঁকে নামানো হয় রাস্তায়। আর পরদিন ঘটে আরও এক ন্যক্কারজনক ঘটনা। ওই বধূকে নগ্ন করে গোটা গ্রামে প্যারেড করানো হয়। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে বিজেপির এমন কয়েকজনও রয়েছে, যারা আর জি কর ইস্যুতে ব্যাপক ‘তৎপর’। বৃহস্পতিবার মায়ের লাঞ্ছনার ভিডিও মোবাইলে বন্দি করেছিল ১৩ বছরের কিশোরী কন্যা। সেই সূত্র ধরে তাপস দাস নামে বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। এরপর শুরু হয় নতুন এক পর্ব। চেন্নাইয়ে কর্মরত মহিলার স্বামীকে ফোন করে মামলা তুলে নিতে চাপ দেয় গেরুয়া পার্টির মাতব্বররা। সঙ্গে চাপা হুমকি, অন্যথায় পরিণতি ভয়ঙ্কর হবে। মহিলার অবশ্য সেই চাপে মাথা নত করেননি। সেই আক্রোশে ফের শুক্রবার পদ্মপার্টির লোকজনের ‘নিশানা’য় আসেন মহিলা। তবে এবার রাতে। বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা চলে। ফের ওই গৃহবধূকে লাঠি আর বাঁশ দিয়ে গোরু-ছাগলের মতো পেটানো হয়। তাঁর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এখানেই নিরস্ত হয়নি ‘বীরপুঙ্গব’রা। চুলের মুঠি ধরে ঘরের বাইরে এনে ‘নগ্ন’ করা হয় মহিলাকে। মায়ের সঙ্গে হেনস্তার শিকার হয় কিশোরী কন্যাও। বিবস্ত্র অবস্থায় ৩০০ মিটার হাঁটানো হয় গৃহবধূকে। স্থানীয় কয়েকজন ‘সহৃদয়ে’র সাহায্যে গুরুতর জখম মহিলা ও তাঁর কন্যাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন, আর জি কর কাণ্ডে সুখেন্দুশেখরের চিঠি ও বক্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব

শনিবার চেন্নাই থেকে বাড়ি ফিরে আসেন নিগৃহীতা মহিলার স্বামী। তিনিই গতকাল দুপুরে নন্দীগ্রাম থানায় গিয়ে গ্রেফতার হওয়া তাপস সহ মোট ৭জনের নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতেই শম্ভু দাস নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। বাকি ৫জন আপাতত পলাতক। এদিন তৃণমূলের তরফে কুণাল ঘোষের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে দেখা করবেন। সেই প্রতিনিধি দল থাকবেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, সাংসদ দোলা সেন, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ মমতাবালা ঠাকুর, বিধায়ক শিউলি সাহা, উত্তরা সিংহ ও দেবাংশু ভট্টাচার্য। ঘটনার জেরে নন্দীগ্রাম ব্লক তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের অভিযোগ, ‘ওই মহিলার অপরাধ ছিল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ওদের পুনরায় দলে ফেরার জন্য চাপ দিচ্ছিল। সেই দাবি না মানায় বিবস্ত্র করে নৃশংস ভাবে মারধর করা হয়েছে। খোদ বিরোধী দলনেতার এলাকায় তাঁরই মদতপুষ্ট দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00