Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোচিং থেকে ফেরার পথে গাড়িতে তুলে কিশোরীর শ্লীলতাহানি

হুগলি গ্রামীণ পুলিশ জেলার সুপার কামনাশিস সেন জানিয়েছেন, অভিযোগপত্র বা নির্যাতিতার বয়ানেও ধর্ষণের অভিযোগ নেই। তবে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশন সেরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে চার চাকার একটি গাড়িতে তুলে এক কিশোরীকে অপহরণের পাশাপাশি তার শ্লীলতাহানি(School Girl Kidnapped and Molested in a Moving Car) করার অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের(Unknown Goons) বিরুদ্ধে। শুক্রবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার(Hooghly District) চন্দননগর মহকুমার হরিপাল(Haripal) ব্লকের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায়। হুগলি গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ তাঁরা খবর পান যে, একটি হিমঘরের বিপরীতে অর্ধনগ্ন ও অচেতন অবস্থায় এক কিশোরী পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে ছাত্রীর জ্ঞান ফিরলে তার পরিচয় জেনে তার পরিবারকে খবর দেওয়া হয়। পরে কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ(Police)। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আরও পড়ুন, শুভেন্দুকে রামধাক্কা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের, বঙ্গে নয় রাষ্ট্রপতি শাসন

জানা গিয়েছে, সিঙ্গুরের একটি স্কুলে নবম শ্রেণীতে পরে ওই নাবালিকা। স্কুলের পাশেই এক গৃহশিক্ষকের কাছে টিউশন পড়ে। শুক্রবার টিউশন শেষে নসিবপুরে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যাচ্ছিল। ট্রেন ধরে বাড়ি ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি সে। তার ফলে শুরু হয় খোঁজাখুঁজি। ইতিমধ্যে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করেন। তাঁরা জানান, হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। সেই সময় অচৈতন্য ছিল স্কুলছাত্রী। অর্ধনগ্নও ছিল সে। স্থানীয় মহিলারাই তাঁকে পোশাক পরান। এবং নাম, ঠিকানা জানার চেষ্টা করেন। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। স্কুলছাত্রীকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা করা হয়। এই খবর পাওয়া মাত্রই কিশোরীর পরিবারের লোকজন হরিপাল হাসপাতালে পৌঁছয়।

আরও পড়ুন, নবান্নে সোম বৈঠকের পরে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

স্থানীয়দের দাবি, অসংলগ্নভাবে কিশোরী জানায় সিঙ্গুর থেকে টিউশন পড়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি চার চাকা গাড়ি তার পাশে এসে দাঁড়ায়। ওই গাড়িতে বেশ কয়েকজন যুবক ছিল। তারা কার্যত জোর করে গাড়িতে তুলে নেয়। তবে এর পর আর কী হয়েছে, সে বিষয়ে নাকি নাবালিকা কিছুই বলতে পারেনি। হুগলি গ্রামীণ পুলিশ জেলার সুপার কামনাশিস সেন বলেন, ‘নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে একজন মহিলা পুলিশকর্মী নির্যাতিতার বয়ান রেকর্ড করেছেন। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। নির্যাতিতার প্রাথমিক শারীরিক পরীক্ষাও হয়েছে। পরে শারীরিক পরীক্ষার জন্য অভিভাবকদের সঙ্গে চন্দননগরে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মহিলা অফিসারই তদন্ত করছেন।’ তিনি আরও জানান, এই ঘটনায় অভিযোগপত্র বা নির্যাতিতার বয়ানেও ধর্ষণের কোনও অভিযোগ নেই। তবে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তবে এই ঘটনায় কত জন দুর্বৃত্ত জড়িত ছিল, তদন্তের খাতিরে এখনও সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00