Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাগড়াঘাটে গড়ে উঠবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন

বহরমপুরের উল্টো দিকে গঙ্গার পশ্চিম পাড়ে থাকা খাগড়াঘাট এলাকার গোপজান মৌজায় ৫০ বিঘা জমির ওপরে গড়ে উঠবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের(West Bengal State Government) সিদ্ধান্তে সমস্যার সমাধান হল। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়(Murshidabad University) এবার পেতে চলেছে তার নিজস্ব ভবন। আর সেই ভবন গড়ে উঠবে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের(Baharampur) উল্টো দিকে গঙ্গার পশ্চিম পাড়ে থাকা খাগড়াঘাট(Khagraghat) এলাকার গোপজান মৌজায় ৫০ বিঘা জমির ওপরে। ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই খাস জমিটি এতদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল জমিটি। সেই জমিই এবার তুলে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। সূত্রে জানা গিয়েছে, এই ভবন নির্মাণের জন্য DPR তৈরির কাজ প্রায় শেষের দিকে। শীঘ্রই নতুন ভবন তৈরির কাজ শুরু হবে। একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে পারে রাজ্য সরকার। তবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee)।

আরও পড়ুন World Bank ও AIIB’র ঋণ পেতেও বাগড়া কেন্দ্রের

২০২১ সালের ১ জুন থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় চালু হয়। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন না থাকায় বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন চালু হয় বহরমপুর শহরের মধ্যে থাকা কৃষ্ণনাথ কলেজের মধ্যে। সেখানে এখন অস্থায়ীভাবে কাজ চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ। কিন্তু সেখানে পরিকাঠামোর অভাবে ঠিকমতো পরিষেবা পাচ্ছেন না পড়ুয়ারা। পাশাপাশি কৃষ্ণনাথ কলেজের পড়ুয়াদেরও সমস্যা হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের পৃথক ভবন তৈরির দাবি জোরালো হচ্ছিল। সেই দাবির কথা মাথায় রেখেই দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই গোপজান মৌজায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনের জন্য ৫০ বিঘা জমি নির্দিষ্ট করা হয়েছে। নতুন ভবনে পড়ুয়াদের পঠন পাঠনের জন্য পরিকাঠামো তৈরি হবে।

আরও পড়ুন বেহালার দুর্ঘটনার ঘাতক লরি আটক সাঁতরাগাছিতে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে কিছুটা জটিলতা আছে। আগামী বিধানসভার অধিবেশনে সেই বিষয়ে আলোকপাত করা হবে বলে জানা গিয়েছে। কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কৃষ্ণনাথ নামটি যুক্ত করা হোক। কিংবা কৃষ্ণনাথ কলেজের পৃথক অস্তিত্ব বজায় রাখা হোক। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পৃথক ভবন হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না বলে মনে করছেন শহরের মানুষ।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00