Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেয়ের প্রেমিককে খুনের সুপারি দিয়ে গ্রেফতার মা

যে মেয়েটিকে ঘিরে এত ঘটনা সে মুর্শিদাবাদ জেলার লালবাগে একটি বারের নর্তকী। মেয়েটি যে বার ড্যান্সারের কাজ করে তা এতদিন জানতেন না এলাকাবাসীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের প্রেমিককে(Daughter’s Lover) পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছকে সায় দিয়েছিল মা। তাতে মত ছিল দাদারও। সেই মতো তিন দুষ্কৃতীকে খুনের সুপারিও দেওয়া হয়। যদিও খুনের প্ল্যান সফল হয়নি(Murder Plan Failed)। তার আগেই পুলিশের জালে(Mother and Brother Arrested) ধরা পড়েছে ২ চক্রী। মেয়ের মা আর দাদা। তবে এই ঘটনার মূল চক্রী আরও এক পুরুষ, যে সেই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নদিয়া(Nadia) জেলার রানাঘাট পুলিশ জেলার চাকদহে(Chakdaha)। ঘটনার কথা সামনে আসতেই অবাক এলাকাবাসী। যে মেয়েটিকে ঘিরে এত ঘটনা সে মুর্শিদাবাদ জেলার লালবাগে একটি বারের নর্তকী(Bar Dancer)। মেয়েটি যে বার ড্যান্সারের কাজ করে তা এতদিন জানতেন না এলাকাবাসীও। স্বাভাবিক ভাবেই ঘটনা ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন, কাঁকুড়গাছি লোহাপট্টির আগুন নিয়ন্ত্রণে, আশঙ্কা কারখানার দেওয়াল ধসে পড়ার

জানা গিয়েছে, মেয়েটির মায়ের নাম গীতা আচার্য ও দাদার নাম সৌরভ আচার্য। সৌরভ কোনও কাজকর্ম করে না। সংসার চলে মেয়েটির রোজগারে। সেই রোজগারের ব্যবস্থা করে দিয়েছিল মুর্শিদাবাদের লালবাগের বাসিন্দা নাজিবুল হক। এই নাজিবুলই গোট ঘটনার মূল চক্রী। ফেসবুকে নাজিবুলের সঙ্গে আলাপ হয়েছিল মেয়েটির। কিন্তু সেই সময় নাজিবুল নিজের নাম পরিচয় মিথ্যে দিয়েছিল। জানিয়েছিল সে হিন্দু। মেয়েটিকে সে প্রেমের জালেও ফাঁসিয়েছিল। সেই সঙ্গে বার ড্যান্সারের কাজ দিয়েছিল মেয়েটিকে। কিন্তু সেই কাজ করতে গিয়েও মেয়েটি নাজিবুলের প্রকৃত পরিচয় জানতে পারে। এটাও সে জানতে পারে যে নাজিবুল বিবাহিত। সেই থেকেই নাজিবুলের সঙ্গে দূরত্ব বেড়েছিল মেয়েটির।

আরও পড়ুন, সিতাই ধরে রাখতে ঘর গোছাচ্ছে তৃণমূল, ছন্নছাড়া দশা বিজেপির

ঘটনাচক্রে, নাজিবুল মেয়েটির পরিবারকে নিয়মিত অর্থসাহায্য করতো। এদিকে মেয়েটির সঙ্গে সাম্প্রতিক কালে আলাপ হয়েছিল মদনপুরের এক যুবক মৃগাঙ্ক বর্মনের। সেই কথা নাজিবুল জানতে পেরে মেয়েটিকে বিয়ে করতে চায়। কিন্তু মেয়েটি সাফ জানিয়ে দেয়, সে মৃগাঙ্ককেই বিয়ে করবে। আর তখনই মৃগাঙ্ককে তার পথ থেকে সরিয়ে দিতে তাঁকে খুনের ছক কষে নাজিবুল। সে মেয়েটির মা আর দাদাকে সাফ জানিয়ে দেয়, মেয়েটি মৃগাঙ্ককে বিয়ে করলে সেই সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেবে। অন্য কারও সঙ্গে মেয়ের বিয়ে হলে, টাকা আসা বন্ধ হয়ে যাবে দেখে নাজিবুলের কথা মতো চলতে রাজী হয়ে যায় মেয়েটির মা আর দাদা। তারপরেই নাজিবুল মৃগাঙ্ককে খুন করতে ৩জন সুপারি কিলারকে ৩০ হাজার টাকায় ভাড়া করে।

আরও পড়ুন, মাথায় বন্দুক ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণ বোলপুরে, কাঠগড়ায় তৃণমূল নেতা

কিন্তু নাজিবুলের যাবতীয় ষড়যন্ত্রের কথা মেয়েটি জানতে পেরে মৃগাঙ্ককে সতর্ক করে দেয়। সেই সূত্রেই মৃগাঙ্ক গোটা ঘটনাটি পুলিশকে জানায়। তারপরেই গ্রেফতার হয় মেয়েটির মা ও তার দাদা। দুইজনই পুলিশি জেরায় ষড়যন্ত্রে সামিল হওয়ার কথা স্বীকার করেন। বুধবার ২জনকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে তাদের ২ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠাবার নির্দেশ দেন বিচারক। তবে এরই মধ্যে গা ঢাকা দিতে সক্ষম হয় নাজিবুল। যদিও সে মৃগাঙ্ককে খুব করার জন্য যে ৩জনকে সুপারি দিয়েছিল, তারা পুলিশের হাতে ধরা পড়েছে। এদের জিজ্ঞাসাবাদ করেই এখন পুলিশ নাজিবুলের সন্ধান পেতে চাইছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00