Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের চাপে নিয়ম বদলে বাধ্য হল মোদি সরকার, নজরে কেন্দ্রের আবাস যোজনা

বদল করা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নিয়ম। সেই নিয়মে বদল আসছে তৃণমূলের চাপেই। লাভবান হবেন বহু নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের(PMGAY) টাকা প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে বাংলার(Bengal) জন্য। অথচ এই একই সময়ে দেশের অনান্য রাজ্যগুলি ঠিকই এই প্রকল্পের সুবিধা পেয়ে গিয়েছে। বাংলার ক্ষেত্রে বার বার দুর্নীতি আর নিয়মভঙ্গের ইস্যু তুলে ধরা হয়েছে টাকা না দেওয়ার কারণ হিসাবে। কিন্তু বাংলাতে বার বার শয় খানেক কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েও দুর্নীতি সেভাবে খুঁজে পায়নি কেন্দ্রের প্রতিনিধিরা। একই সঙ্গে দেখা যাচ্ছে, নিয়মভঙ্গ করে আবাস যোজনার সুযোগ পাইয়ে দেওয়ার যে অভিযোগ বাংলার ক্ষেত্রে করা হচ্ছিল, সেই সব নিয়মের কারণেই দেশের একাধিক রাজ্যের অনেকেই এই প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়মের যে পরিবর্তন দরকার সেই কথা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) যেমন বার বার জাতীয় স্তরের রাজনীতিতে তুলে ধরেছে, তেমনি নবান্ন থেকেও চিঠি দিয়ে সেই সব নিয়ম সরলীকরণ করার কথাও বলা হয়েছে। আর তার জেরেই এবার নড়েচড়ে বসতে বাধ্য হল কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। বদল করা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার নিয়ম।

আরও পড়ুন, ‘শকুনের রাজনীতি করে চলেছে বিজেপি, রাজনৈতিক উস্কানি থেকে দূরে থাকুন’, বার্তা তৃণমূলের

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান রাজ্যগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্সে একটি বৈঠক করে জানিয়ে দিয়েছেন, আগে যারা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পেতেন না, তাঁদের একটা বড় অংশই এবার থেকে পরিবর্তিত নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন। নতুন নিয়মে বলা হয়েছে যে পরিবারের কোনও একজন সদস্যের মোটর বাইক আছে বা মোটর চালিত মাছ ধরার নৌকা আছে তাঁরা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুযোগ পাবেন। আবার যাদের বাড়িতে রেফ্রিজারেটর, ল্যান্ড ফোন আছে তাঁরাও এই প্রকল্পের সুযোগ পাবেন। সেই সঙ্গে যে সব পরিবারের মাসিক আয় ১৫,০০০ টাকা বা তাঁর নীচে তাঁরাও এই প্রকল্পের সুযোগ পাবেন। তবে সেই বৈঠকে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পের সুবিধা পেতে যিনি আবেদন করবেন সেই আবেদনকারীর নিজস্ব ৩ অথবা ৪ চাকার গাড়ি থাকলে তিনি বা তাঁর পরিবার এই প্রকল্পের সুযোগ পাবেন না।

আরও পড়ুন, তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে ও নার্সিংহোমে সিবিআই হানা

পাশাপাশি, যে সব পরিবারের মাসিক আয় ১৫,০০০ টাকার বেশি তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সব পরিবার ৫০,০০০ হাজার টাকা বা তার বেশি অঙ্কের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পান তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি বা সরকার নথিভুক্ত কৃষির বাইরে অন্য কোনও ক্ষেত্রের সংস্থায় কাজ করলে, পরিবারের কোনও সদস্য আয়করের আওতাধীন হলে, ২.৫ একর বা তার বেশি মালিকানা থাকলে এ বার থেকে এই আবাসন প্রকল্পের সুবিধা পাবেন না। একই সঙ্গে যে সমস্ত পরিবার পাকা ঘর এবং পাকা দেওয়ালের মধ্যে থাকে এবং দু’টির বেশি ঘর রয়েছে, সেই সব পরিবারও এই প্রকল্পের আওতায় আসবেন না। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রে সমতল এলাকার প্রত্যেক উপভোক্তাকে ১.২০ লক্ষ টাকা এবং পাহাড়, আদিবাসী ও পিছিয়ে পড়া জেলার বাসিন্দা হলে ১.৩০ লক্ষ টাকা দেওয়া হয়। সমতল এলাকায় এই প্রকল্পে কেন্দ্র এবং রাজ্য সরকার যথাক্রমে ৬০ এবং ৪০ শতাংশ হিসাবে টাকা দেয়। উত্তর পূর্ব ভারত, হিমালয় সংলগ্ন রাজ্য এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে এই ভাগ যথাক্রমে ৯০ এবং ১০ শতাংশ। তবে লাদাখ-সহ অন্যান্য কেন্দ্র শাসিত অঞ্চলে ১০০ শতাংশ অর্থই বহন করে কেন্দ্রীয় সরকার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00