Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়, সাফ জানালেন আলাপন

গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন আলাপন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্তফার নাটক(Drama of Resignation) করা সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের(Senior Doctors) কাছে এবার বার্তা গেল খোদ রাজ্য সরকারের তরফে(Message from State Government)। শনি দুপুরে নবান্ন(Nabanna) থেকে এক সাংবাদিক বৈঠক ডেকে ম‌ুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Banerjee) সাফ জানিয়ে দিলেন, ‘গণইস্তফা’(Mass Resignation) সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ(Not Valid Resignation) নয়। তাঁর বক্তব্য, ‘প্রতিটি ক্ষেত্রেই গণইস্তফা-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই গণইস্তফা কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা প়ড়েছে।’ সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, আর জি কর এবং অন্যান্য হাসপাতালগুলি মিলিয়ে একাধিক গণইস্তফা-র চিঠিতে এখনও পর্যন্ত দু’শোর কিছু কম সই জমা পড়েছে।

আরও পড়ুন, মন্দির-মসজিদ এক উঠোনেই, দুর্গাপুজোর সঙ্গেই চলছে নামাজ পড়া

উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিতেই কিছু দিন আগে একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘গণইস্তফা’-র এই নাটক প্রথম শুরু হয়েছিল আর জি কর হাসপাতাল থেকেই। পরে কলকাতার অনান্য সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল্গুলিতে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সেই নাটক বেশ পরিকল্পনা মাফিক ছড়িয়ে দেওয়া হচ্ছে জেলাগুলিতেও। এরই মধ্যে গত বুধবার সরকার পক্ষ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু তা ফলপ্রসূ হয়নি বলেই দাবি জুনিয়র ডাক্তারদের। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার নতুন কিছু বলছে না। শুধু মৌখিক আশ্বাস দিয়ে অনশন তুলে নেওয়ার কথা বলছে। যদিও অনশন যে এ ভাবে উঠবে না, তা স্পষ্ট করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের অনশন কর্মসূচির শনিবার অষ্টম দিনে পা রেখেছে।

আরও পড়ুন, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব ভাগবত

গতকাল অর্থাৎ শুক্রবার রাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন অনশন প্রত্যাহার করার জন্য। পাশাপাশি স্বাস্থ্যভবনের তরফেও শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র ডাক্তারের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। দেড় পাতার ওই বিবৃতি জানাচ্ছে, চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তার স্বার্থে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। বসানো হচ্ছে মোট ৭০৫১ট সিসিটিভি। তৈরি করা হচ্ছে ৮৯৩টি নতুন ডিউটি রুম এবং ৭৭৮টি ওয়াশরুম। পাশাপাশি, যথাযথ আলোর ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে বসানো হচ্ছে। রাজ্য সরকার শুধুমাত্র এই প্রকল্পগুলির জন্য ১১৩ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে। আর জি কর ছাড়া অন্য হাসপাতালগুলিতে কাজ ৯০ শতাংশ শেষ। ১৫ অক্টোবরের মধ্যে বাকি কাজও শেষ হয়ে যাবে বলেও আশা স্বাস্থ্যভবনের।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00