Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতার Marine Drive-ই এখন Guard Wall গ্রামের

দিঘা থেকে কাঁথির পেটুয়াঘাট পর্যন্ত Marine Drive হয়ে উঠেছে বেশ কিছু গ্রামের সুরক্ষাকবচ। বাকিরাও সেই সুরক্ষাই চান মুখ্যমন্ত্রীর কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী(Bengal Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) স্বপ্নের সৈকত সরণি এখন পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কাঁথি মহকুমার(Contai Sub Division) একটা বড় অংশের মানুষের কাছে স্বস্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে। কেননা দিঘা(Digha) থেকে পেটুয়াঘাট(Petuyaghat) পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সৈকত সরণি বা Marine Drive তৈরি হয়েছে সেটাই এখন বঙ্গোপসাগরের(Bay of Bengal) জলোচ্ছ্বাস থেকে বেশ কিছু গ্রামকে বাঁচিয়ে দিচ্ছে। দিঘা থেকে পেটুয়াঘাট পর্যন্ত Marine Drive’র উত্তরদিকের গ্রামগুলিতে এখন তাই স্বস্তি ও নিরাপত্তা নেমে এসেছে। দিঘা থেকে কাঁথির দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট পর্যন্ত Marine Drive’র কাজ প্রায় সম্পূর্ণ। এ বছর মেরিন ড্রাইভের উত্তর দিকে থাকা গ্রামগুলি জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। তাদের কাছে Marine Drive এখন রক্ষাকবচ তথা Guard Wall হয়ে গিয়েছে। 

আরও পড়ুন ব্লকে একমাত্র জয়ী বাম প্রার্থীও চলে এল তৃণমূলে

২০২১ সালের মে মাসের শেষ দিকে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘যশ’(Yash Cyclone)। সেই ঝড়ের প্রকোপে বাংলায় বড় ধরনের কোনও ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু বঙ্গোপসাগরে প্রবল জলোচ্ছ্বাসের দরুণ দিঘা থেকে কাঁথি পর্যন্ত বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকা জলমগ্ন হয়েছিল। ভেঙে পড়েছিল অনেক বাড়ি। তখন বাড়িঘর ছেড়ে বহু গ্রামের মানুষকে আশ্রয় নিতে হয়েছিল উঁচু বাঁধের ওপরে। সেই সময় থেকেই দাবি উঠেছিল সাগর ও গ্রামের মাঝে উঁচু করে বাঁধ দিতে হবে যা সাগরের তীব্র জলোচ্ছ্বাস থেকে মানুষকে ও এলাকাকে বাঁচাতে পারবে। ২০১৮ সালে দিঘা থেকে কাঁথি পর্যন্ত Marine Drive নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। Marine Drive’র সঙ্গে সংযোগ রক্ষাকারী ৩টি সেতু নির্মাণের কাজও শেষ হয়ে গিয়েছে। মূলত, যেখানে সমুদ্র বাঁধ রয়েছে তার ওপরেই তৈরি করা হয়েছে কংক্রিটের রাস্তা।

আরও পড়ুন পুরুলিয়ার D.ED কলেজে অবৈধভাবে ভর্তি ৪৪ পড়ুয়া

কিন্তু এখনও উপকূলবর্তী প্রায় ২২টি গ্রাম রয়ে গিয়েছে এই সুরক্ষা কবচের বাইরে। দিঘা থেকে পেটুয়াঘাট পর্যন্ত Marine Drive’র দক্ষিণ দিকের গ্রামগুলির বাসিন্দারা আজও আতঙ্কে প্রহর গুনছেন। ওই গ্রামগুলিকে বাঁচাতে তৈরি করা হোক গার্ডওয়াল, এমনটাই দাবি তুলছেন স্থানীয়েরা। ওই এলাকাগুলিতে Marine Drive ও সাগরের মাঝে রয়েছে মন্দারমণি, দাদন পাত্রবাড়, জলধা, হরিপুর, বিরামপুট, বগুড়াণ, জলপাইয়ের মতো ২২টি গ্রাম। এ সব গ্রামের অধিকাংশ মানুষই মৎস্যজীবী। সেই সব গ্রামের বাসিন্দারা এখন দাবি তুলেছেন Marine Drive’র মত করে তাঁদের গ্রাম ও সমুদ্রের মাঝখানে Guard Wall তৈরি করতে হবে। না হলে বর্ষার সময় বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলে ক্ষতির সম্মুখীন হতে হবে তাঁদের। বাড়িঘর ছেড়ে আশ্রয় নিতে হয় উঁচু বাঁধের ওপরে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00