Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার ৭৮ শতাংশ স্কুলে জলের সংযোগ দিল মমতার সরকার

স্কুল পড়ুয়াদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চলতি অর্থবর্ষেই টার্গেটের ৭৮ শতাংশ স্কুলে জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন করেছে মমতা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল পড়ুয়াদের(School Students) সুস্বাস্থ্য নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এর মধ্যে একটি হল পরিশ্রুত পানীয় জলের সরবারহ(Dringking Water Supply Connection)। সেই কারণেই মিশন মোডে রাজ্যের প্রতিটি স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর(Public Health and Engineering Department)। রাজ্যের প্রতিটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে(Anganwadi Kendra) পরিশ্রুত পানীয় জলের সংযোগ নিশ্চিত করার জন্য ২০২৪ সালের মধ্যে এই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছিল। তবে এখন দেখা যাচ্ছে, চলতি অর্থবর্ষেই টার্গেটের ৭৮ শতাংশ স্কুলে জলের সংযোগ দেওয়ার কাজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন মমতার বালি-নীতিতে রাজ্যের আয় ৬০০ কোটিরও বেশি

নবান্ন সূত্রে খবর, রাজ্যের ৭৪ হাজার ১০৯টি স্কুলে জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। যার মধ্যে ৫৮ হাজার ১৫৫টি স্কুলে জলের সংযোগ নিশ্চিত করেছে রাজ্য। অন্যদিকে রাজ্যে এই মুহূর্তে ১ লক্ষ ১৯ হাজার ৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলে। যার মধ্যে ৯১ হাজার ৪৬ টি স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে, টার্গেটের ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। জেলাওয়াড়ি হিসাব করলে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলাতেও ১০০ শতাংশ স্কুলে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ শেষ হয়েছে। আলিপুরদুয়ার এবং উত্তর ২৪ পরগনায় মাত্র দুই এবং চার শতাংশ স্কুলে জলের সংযোগ দেওয়া বাকি রয়েছে।

আরও পড়ুন গ্রাম বাংলায় Online-এ মিলবে বাড়ি তৈরির অনুমোদন

তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এবং পুরুলিয়া জেলায় এই কাজ অনেকটা করেই বাকি রয়েছে। সব থেকে খারাপ পরিস্থিতি উত্তর দিনাজপুর জেলায়। এই জেলায় এখনও পর্যন্ত ২ হাজার ৮৭৮টি স্কুলের মধ্যে মাত্র ৭১৯টি, অর্থাৎ মাত্র ২৫ শতাংশ, স্কুলে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ফলে, যে সমস্ত জেলায় কাজের অগ্রগতি সন্তোষজনক নয়, সংশ্লিষ্ট জেলাশাসকদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00