Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ১৭০জন কারিগরকে গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করে দিল রাজ্য

কথা দিয়ে কথা রাখার আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার ১৭০জন বাজি তৈরির কারিগর পেতে চলেছেন গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যে কথা দেন, সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলায় গিয়ে কথা দিয়েছিলেন, সেই জেলার বাজি কারিগরদের পরিবেশবান্ধব গ্রিন বাজি তৈরির জন্য প্রশিক্ষণের(Green Cracker Making Training) ব্যবস্থা করে দেবেন। সেই কথা তিনি রেখেছেন। ২১লক্ষ ২৪হাজার টাকা ব্যয়ে পূর্ব মেদিনীপুর জেলায় ১৭০জন কারিগরকে গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার(West Bengal State Government)। সেই ব্যবস্থা করে দিয়েছেন তিনি, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নাগপুরের একটি পেশাদার সংস্থা পূর্ব মেদিনীপুর জেলার ১৭০জন বাজি কারিগরকে পরিবেশবান্ধব বাজি তৈরির প্রশিক্ষণ দেবে। সেই প্রশিক্ষণের জন্য মাথাপিছু খরচ পড়বে ১১,৮০০ টাকা করে। কিন্তু সেই খরচ বাজি কারিগরদের বহণ করতে হবে না। সেই খরচ বহণ করবে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতর(Small and Medium Industry Department)। আগামী ২৭ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত ৫দিন ধরে এই প্রশিক্ষণ দেওয়া হবে কলকাতার শোভাবাজার রাজবাড়ি সংলগ্ন সুতানটি ভবনে। ইতিমধ্যে ১৭০জন বাজি কারিগরের নামের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে যারা এই প্রশিক্ষণ নেবেন।

আরও পড়ুন, রাজ্যের দাবিই মান্যতা পেল সিবিআইয়ের রিপোর্ট, গণধর্ষণ হয়নি আর জি করে

২০২৩ সালে ১৬ মে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুল গ্রামে ভানু বাগের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। তাতে ১১জনের মৃত্যু হয়। সাম্প্রতিককালের মধ্যে বাজি বিস্ফোরণে সেটাই সবচেয়ে বড় দুর্ঘটনা হয়ে রয়েছে। তার আগে পাঁশকুড়ার সাধুয়াপোতায় বাজি তৈরির সময় বিস্ফোরণে স্কুলছাত্র ও এক মহিলার মৃত্যু হয়। সম্প্রতি কোলাঘাট থানার পয়াগ গ্রামে বাজি তৈরির সময় বিস্ফোরণ হয়। রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতেই ধারাবাহিক বাজি বিস্ফোরণ হয়েছে। এগরার খাদিকুলে বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শন করতে। সেই সময় তিনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের স্বজনদের সঙ্গেও কথা বলে ছিলেন। আবার তিনি কথা বলেছিলেন সেই গ্রামের বাজি কারিগরদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী তাঁদের পরিবেশবান্ধব বাজি বানাবার জন্য অনুরোধ করলে তাঁরা জানিয়েছিলেন যে, সেই প্রশিক্ষণ তাঁদের নেই। প্রশিক্ষণের খরচ অনেক বেশি বলে তাঁরা ভিন রাজ্যে গিয়ে তা নিতেও পারেননি। সেই কথা শুনেই মুখ্যমন্ত্রী তাঁদের কথা দিয়েছিলেন, বিনামূল্যে তাঁদের পরিবেশবান্ধব বাজি তৈরি করে দেওয়ার প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করে দেবেন। তাঁর সরকার এবার সেই কথাই রাখল।

আরও পড়ুন, বেহাল সুকান্ত সেতুর দ্রুত মেরামত চায় পূর্ত দফতর , সরতে নারাজ হকাররা

রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে, যে ১৭০ জন বাজি কারিগরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে এগরা-১ ও ২ ব্লক থেকে সর্বাধিক সংখ্যা রয়েছে। দুটি ব্লক মিলিয়ে ৫৮ জন প্রশিক্ষণ নেবেন। এছাড়াও পাঁশকুড়া ব্লকের ৩৫ জন, কোলাঘাট ব্লকের ১৭ জন, তমলুক ব্লকের ৫ জন প্রশিক্ষণ নেবেন। বাকিরা পূর্ব মেদিনীপুরের অনান্য ব্লকের বাসিন্দা। আগামী ২৬ ও ২৭ অগস্ট প্রথমে ৬০ জন, ২৮ ও ২৯ তারিখ আরও ৬০জন এবং ৩০ ও ৩১ অগস্ট বাকি ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। নাগপুরের একটি সংস্থা গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণ দেয়। তারা এজন্য মাথাপিছু টাকা নেয়। ব্যক্তিগত উদ্যোগে এরাজ্যের বেশ কয়েকজন টাকা খরচ করে নাগপুরে গিয়ে সেই প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তবে এই প্রথম রাজ্য সরকার নিজেদের উদ্যোগে গ্রিন বাজি তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছে।

আরও পড়ুন, টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র, বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ অনিশ্চিত রাজ্যে

পূর্ব মেদিনীপুর জেলায় বাজি তৈরির হার অন্যান্য জেলার তুলনায় বেশি। তাই এখানে বাজি তৈরির সময় দুর্ঘটনাও ঘটে বেশি। এধরনের দুর্ঘটনা রুখতে রাজ্য সরকার গ্রিন বাজি তৈরির ওপর জোর দিয়েছে। সেই সঙ্গে সেখানে মুখ্যমন্ত্রী গ্রিন বাজির ক্লাস্টার তৈরির কথাও ঘোষণা করেছেন। জানা গিয়েছে, শুধু প্রশিক্ষণের ব্যবস্থাই নয়, মুখ্যমন্ত্রীর বাজি ক্লাস্টার তৈরির ঘোষণাকে বাস্তব রূপ দিতে পাঁশকুড়ার রাতুলিয়ায় জাতীয় সড়কের ধারে প্রায় ৬ একর সরকারি জমি চিহ্নিতও করা হয়েছে। ওই জমি রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প দফতরকে হস্তান্তর করার জন্য ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজী। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে ওই জমি ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরকে হস্তান্তর করা হবে। তারপর সেখানেই গ্রিন বাজি তৈরির ক্লাস্টার এবং বিপণন কেন্দ্র গড়ে ওঠবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00