Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধবার মালদা জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী ৩ মে অর্থাৎ সামনের বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মালদা জেলায়। সেখানে ৪ তারিখ থাকছে তাঁর প্রশাসনিক বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) আগে আরও একবার জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সব কিছু ঠিক থাকলে আগামী ৩ মে অর্থাৎ সামনের বুধবার তিনি যাবেন মালদা(Malda) জেলায়। সেখানে ৪ তারিখ থাকছে তাঁর প্রশাসনিক বৈঠক। সেই বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর(Uttar Dianjpur) জেলার প্রশাসনিক আধিকারিকেরাও থাকতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ একটি বৈঠকেই মুখ্যমন্ত্রী ২টি জেলার অবস্থা পর্যালোচনা করে নেবেন। সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উত্তর দিনাজপুর জেলার থাকার কথা ছিল না। কিন্তু কালিয়াগঞ্জের ঘটনার পরে মালদার বৈঠকেও মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের ডেকে নিতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন দেশের ৬৩ শতাংশ মানুষ শোনেনই না ‘মন কি বাত’, অস্বস্তিতে বিজেপি

উল্লেখ্য, এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেই ঘটনার জেরে থানা ভাঙচুর, পুলিশ কর্মীকে শারীরিক হেনস্থা থেকে পুলিশকে মারধরের ঘটনাও ঘটে। সেই সব ঘটনা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। কালিয়াগঞ্জ থানায় হামলার ঘটনার পিছনে আবার কেএলও জঙ্গিদের সরাসরি যোগ থাকার ঘটনাও উঠে আসে। এই রকম অবস্থায় উত্তরবঙ্গের একটি জেলা সফরে গিয়ে পাশের উত্তর দিনাজপুর জেলার দিকে মুখ্যমন্ত্রী মন দেবেন না সেটা হতে পারে না। তাই সরকারি ভাবে এখনও কিছু ঘোষিত না হলেও মনে করা হচ্ছে আগামী ৪ তারিখের বৈঠকে মালদা জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার আধিকারিকেরাও থাকতে পারেন। পাশাপাশি তৃণমূল(TMC) সূত্রে জানা গিয়েছে এখন দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) উত্তরবঙ্গের বুকে যে জনসংযোগ যাত্রা করছেন সেই যাত্রা মালদা জেলায় প্রবেশ করলে সেই যাত্রায় অংশ নিতে পারেন তৃণমূল নেত্রীও। অর্থাৎ একই ম্নচে দেখা মিলবে অভিষেক ও মমতার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00