Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার বিধানসভায় আসতে পারে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব

বাংলার বিধানসভাতেও এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরলের পথেই কী হাঁটা দিতে চলেছে বাংলা? প্রশ্নটা ঘুরতে শুরু করেছে গঙ্গা পাড়ের রাজনীতিতে। কেননা জল্পনা ছড়িয়েছে রাজ্য বিধানসভায়(West Bengal State Legislative Assembly) বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে অভিন্ন দেওয়ানি বিধির(Uniform Civil Code) বিরুদ্ধে নিন্দা প্রস্তাব(Censure Motion) আনতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। ওই অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ২২ অগস্ট থেকে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে বাংলার শাসক তৃণমূল। জাতীয় স্তর তথা সংসদে এই বিল পেশ করা হলে তারা যে কেন্দ্রীয় সরকারের সেই নীতির বিরোধিতা করবে, তা প্রকাশ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার তাঁরা রাজ্য বিধানসভায় কার্যত নিন্দা প্রস্তাব উত্থাপন করতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন ওরাও তো মানুষ, নজরকাড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে এদিন কেরলের রাজ্য বিধানসভায় প্রস্তাব আনছে সেখানকার ক্ষমতাসীন বামপন্থী পিনারাই বিজয়নের সরকার। সেই সূত্রে বাংলার রাজনীতিতেও জল্পনা শুরু হয়েছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারও অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছে। যদিও এই নিয়ে সরকারি ভাবে রাজ্য বিধানসভা কী রাজ্য সরকার কিবা তৃণমূলের তরফে কিছু জানানো হয়নি। কিছুদিন আগেই রাজ্য বিধানসভায় মণিপুরের পরিস্থিতি নিয়ে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল। সেই প্রস্তাবের ওপর বক্তব্যও রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাবের পক্ষে বক্তৃতা করে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবার রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে— বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয়ার্ধে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিরোধী প্রস্তাব আনা হতে পারে।  

আরও পড়ুন ভাঙড়ে আবারও জারি ১৪৪ ধারা, থাকবে রবিবার পর্যন্ত

লোকসভা নির্বাচনে কয়েক মাস আগে সংসদের দুই কক্ষে যে ভাবে দিল্লি অধ্যাদেশ পাশ করিয়েছে মোদী সরকার, তাতে বিরোধী রাজনৈতিক দলগুলির অনুমান, আগামী শীতকালীন অধিবেশনে কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি পাশ করানোর মরিয়া চেষ্টা করবে। কারণ, বেশ কয়েক মাস ধরেই কেন্দ্রীয় সরকার তথা গেরুয়া শিবির অভিন্ন দেওয়ানির বৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরেছে জনসমক্ষে। অনেকে মনে করছেন, ওই আইন লোকসভা ভোটের আগে বিজেপির ‘ভোট মেরুকরণ’-এর অন্যতম হাতিয়ার হতে পারে। তাই পাল্টা বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তার বিরোধিতা করতে সুর চড়াবে। সেই সূত্রেই এবার তৃণমূলের তরফে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আনা হতে পারে রাজ্য বিধানসভায়। বিধানসভার ওই অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ হওয়ার কথা। তার সঙ্গে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব আনার অবকাশ রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00