Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব’, বিধানসভায় দৃপ্ত কন্ঠে ঘোষণা মমতার

এদিন রাজ্য বিধানসভায় বসেছিল অধিবেশন। সেখানেই মুখ্যমন্ত্রী একহাত নেন বাংলা ভাগের দাবি তোলা পদ্মনেতাদের। সাফ জানিয়ে দেন, বাংলা ভাগ হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক দিন ধরেই বিজেপির(BJP) হরেক নেতা দাবি তুলছেন বাংলাকে(Bengal) ভেঙে টুকরো টুকরো করার। এদিন অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) সেই সব নেতাদের কার্যত একহাত নিলেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিজেপির ওই সব নেতাদের দাবিকে তীব্র ধিক্কার জানিয়ে তিনি কার্যত তাঁর দৃপ্ত কন্ঠে বিজেপিকে ও বাংলা বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়ে দিলেন, আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব’। এদিন রাজ্য বিধানসভায় বসেছিল অধিবেশন। সেখানেই মুখ্যমন্ত্রী একহাত নেন বাংলা ভাগের দাবি তোলা পদ্মনেতাদের। সাফ জানিয়ে দেন, ‘বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না।’ আর রাজ্য বিধানসভায় যে কোনওদিনই বাংলা ভাগের প্রস্তাব পাশ হবে না সেটা বাংলার প্রায় সব মানুষই জানেন।

আরও পড়ুন পুজোর আগেই Bengal Food and Fruit Festival, নজরে বাংলাজুড়ে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কর্মসংস্থান

গত কয়েকদিন ধরেই বিজেপির নেতারা ফের নতুন করে বাংলা ভাগের দাবি তুলেছেন। রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দিতে বলেছেন। আবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পৃথক কোচবিহার রাজ্যের দাবি তুলেছেন। বিহারের সাংসদ নিশিকান্ত দুবে মালদা-মুর্শিদাবাদ-উত্তর দিনাজপুর এবং বিহারের ৫টি জেলা নিয়ে পৃথক রাজ্যের দাবি তুলেছেন। বাংলার একাধিক বিজেপির বিধায়কও এইসব বাংলা ভাগের প্রস্তাবের স্বপক্ষে মুখ খুলেছেন। এদিন রাজ্য বিধানসভায় এই সব বাংলা ভাগের দাবির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই প্রস্তাব বিতর্কে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। যদিও সেই সময় বিধানসভার অধিবেশন কক্ষে ছিল না বিজেপির কোনও বিধায়ক। সেই বক্তব্যেই মুখ্যমন্ত্রী একহাত নেন গেরুয়া শিবিরকে।

আরও পড়ুন মমতার মাইক বন্ধ নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের, ওয়াকআউট বিজেপির

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন। উত্তরবঙ্গ(North Bengal) থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে। চার মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা। আমি ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব। ১ লক্ষ ৬৪ হাজার ৭৬৪ কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে। ভোটের সময় বিজেপি ভাগ করার জন্য ভোট দিতে বলে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আলোচনা হোক বিধানসভায়। ভোটাভুটি হোক। বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না। বিচ্ছিন্নতা নয়, ভাগাভাগি নয়। যারা এসব দাবি তুলবে, তারা বিধানসভায় দাঁড়িয়ে বলুক। স্লোগান হবে একদিন, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। কাজ আমরা করি। আর ভোটের সময় বিজেপি শুধু বাংলা ভাগ করার কথা বলে! শুধু আদিবাসী, গোর্খা, রাজবংশীদের আলাদা করে দেয়। যারা বলে আমরা কাজ করিনি, তারা নিজেরা কী করেছে, সেটা আগে দেখান। বাংলা ভাগ তো হবেই না। এর বিরুদ্ধে যারা আলোচনা করছেন, তাঁদেরও আমরা চাই না। বিধানসভায় ভোটাভুটি হোক। গণতান্ত্রিক সিদ্ধান্ত কোন দিকে যায়, দেখে নিন। এটা নিয়ে যারা বলছেন তারা সন্ত্রাসের দল, ভাগাভাগির দল। আমি এদের মানি না। বিবিধের মাঝে মিলন মহান। এটাই আমাদের মেরুদণ্ড, সংবিধানের মেরুদণ্ড। এর বাইরে কেউ যেতে পারে না।’ 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00