Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাঠি-লোহার রড নিয়ে হামলা বিসর্জনের শোভাযাত্রায়, চাঞ্চল্য কৃষ্ণনগরে

লাঠি-লোহার রড নিয়ে হামলা চালানোর পাশাপাশি রাস্তায় ফেলে মারধরের অভিযোগও উঠেছে রবিবার রাতে কৃষ্ণনগর শহরে সংঘর্ষের ঘটনায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিসর্জনকে(Immersion Rally) কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনা আজ নতুন নয়, প্রতিমা নিরঞ্জনের মুহূর্তে বচসা ও হাতাহাতির ঘটনা প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। বলা ভালো চলতি বছরেও তার অন্যথা হল না। তবে এবারের ঘটনা ঘটলো খোদ নদিয়া(Nadia) জেলার সদর শহর কৃষ্ণনগরের(Krishnanagar) বুকে। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রতিমা নিয়ে বিসর্জন ঘাটের দিকে এগিয়ে যাচ্ছিল শহরের রাধানগর বারোয়ারি। সেই সময় চ্যালেঞ্জ মোড় এলাকায় স্থানীয় বেশ কয়েকজন যুবক তাঁদের ওপর চড়াও হয় বলে দাবি পুজো কমিটির সদস্যদের। লাঠি-লোহার রড নিয়ে হামলা(Attack with Rod and Stick) চালানোর পাশাপাশি রাস্তায় ফেলে মারধরের অভিযোগও করা হয়েছে স্থানীয় ওই যুবকদের বিরুদ্ধে। হাতাহাতির ফলে গুরুতর জখম হন এক যুবক।

আরও পড়ুন, সন্দীপ ঘনিষ্ঠ আত্মীয়দের হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ, খতিয়ে দেখছে ED

একইভাবে কদমতলা বিসর্জন ঘাটেও দুই ক্লাব কমিটি বৈকুণ্ঠ সড়ক বারোয়ারি ও গেট রোড শ্মশান কালীতলা বারোয়ারির মধ্যে মারামারির জেরে এক যুবকের মাথা ফেটে গিয়েছে বলে খবর। একাধিক বিশৃঙ্খলার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি মাঠে নামে পুলিশ। রীতিমতো লাঠিচার্জ করে তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদিও বচসার কারণ জানা যায়নি। স্থানীয়দের দাবি, এই সংঘর্ষের নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, তবে এর বেশি মুখ খুলতে রাজি হননি তাঁরা। উল্লেখ্য, কৃষ্ণনগর শহর দুর্গাপুজো অপেক্ষা জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। সেই পুজোর বাকি আর ১ মাস মাত্র। তার আগেই দুর্গাপুজোর বিসর্জন ঘিরে শহরে অশান্তির ঘটনা উদ্বেগে রাখলো পুলিশকে।

আরও পড়ুন, পুজোর ভিড় ও আন্দোলন সামলে নায়ক কলকাতা পুলিশ

কৃষ্ণনগর শহরে প্রতি বছরই পুজোর সময়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।অকড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল শহরের প্রতিটি কোনে। তাই মূল পুজোর দিনগুলিতে বড় কোনও ঘটনা ঘটেনি। তবে দশমীর দিন হাঙ্গামা ঠেকানো যায়নি। যদিও পুলিশের তৎপরতার জন্য বড় ধরনের হাঙ্গামা ঠেকানো গিয়েছে। ঘটনার জেরে এখনও পর্যন্ত অবশ্য গ্রেফতারির কোনও খবর মেলেনি। তবে সোমবার সকালেও ওই সব এলাকা থমথমে আছে। রয়েছে পুলিশ পিকেটও।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00