Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলে দুষ্কৃতী হানা, বিক্ষোভ ছাত্রীদের

ছাত্রীদেরকে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার সান্যাল। বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝরাতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (KALYANI UNIVERSITY) মহিলা হস্টেলে দুষ্কৃতী হানা। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য এবং আতঙ্ক। প্রশ্ন ওঠে ছাত্রী নিরাপত্তা নিয়ে। ছাত্রীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিশ্ববিদ্যালয় চত্বরে। ছাত্রীদেরকে আশ্বস্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার সান্যাল। বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে সময় মতো বন্ধ হয়ে গিয়েছিল মহিলা হস্টেলের মূল দরজা। ছাত্রীদের অভিযোগ, অনেক রাত্রে বোঝা যায় হস্টেলে বাইরের কেউ ঢুকেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হস্টেল চত্বরে। পরিস্থিতি বেগতিক দেখে সকলের চোখ এড়িয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তারপর থেকেই দফায় দফায় দেখানো হয় বিক্ষোভ। সকালেও অব্যাহত ছিল সম্মিলিত ছাত্রীদের বিক্ষোভ। ছাত্রীদের অভিযোগ, এর আগে হস্টেলের বাইরে থেকে ছাত্রীদের উত্যক্ত করার মতো ঘটনা ঘটেছে।

হস্টেল চত্বরে বিক্ষোভ করে ছাত্রীরা প্রশ্ন তোলেন নিরাপত্তা নিয়ে। দাবি জানানো হয়, নিরাপত্তা সুনিশ্চিত করার। উপাচার্যের কানে খবর পৌঁছয়। তিনি হস্টেলের সামনে এসে পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। আশ্বাস দেন নিরাপত্তা আরও জোরদার করার। তাঁর প্রতিশ্রুতির পরে বিক্ষোভ তুলে নেন ছাত্রীরা। চেনা ছন্দে ফেরে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গতকালের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00