Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতের দুপুরে জঙ্গলমহলে একমাস ব্যাপী ক্রিকেট প্রতিযোগীতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের(TMC) উদ্যোগে ক্রিকেট লিগ প্রতিযোগিতার (Cricket Match)আয়োজন করা হয় নেকড়াশুলি ক্রিকেট মাঠে। জার্সি তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। প্রথম ছোড়া বলে ব্যাট করে খেলার উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত। ৩৫ দিন ধরে চলবে এই খেলা। ৪২ টা ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটো করে খেলা হবে। ১ জানুয়ারী তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এদিন জঙ্গলমহলে ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল নেতারা।
উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত, খুদমরাই অঞ্চল তৃণমূলের সভাপতি কৌশিক হাটুই সহ আরো অনেকে। এই প্রতিযোগিতাকে ঘিরে জঙ্গলমহলবাসীর মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।এই ক্রিকেট লিগ ম্যাচে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম থেকে বিভিন্ন ক্রিকেট খেলায় দক্ষ আদিবাসী ছেলেরা অংশগ্রহণ করবেন। ধীরে ধীরে জাঁকিয়ে পড়ছে শীত(Winter)। আর সেই শীতে ভয়-ভীতিকে দূরে ঠেলে, গামছা ঢাকা মুখগুলোকে ভয় না পেয়ে জঙ্গলমহলে(Jangalmahal) আয়োজন হলো ক্রিকেট প্রতিযোগিতার। আগামী বেশ কয়েকদিন এই ২২ গজের লড়াই জারি থাকবে সেখানে।

পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা রাজ্যের গ্রামাঞ্চলের পাশাপাশি ঝাড়গ্রামে ভোট বাক্সে ঘাসফুল শিবির নিজেদের প্রভাব বাড়াতে তৎপর হয়ে উঠেছে। তাই জনসংযোগে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি জোর। আর ভোটারদের মন কাড়তে, বিশেষত তরুণ প্রজন্মকে ভোট বাক্সে পেতে, তাই ঘাসফুল শিবির এবার খেলার মাঠকে হাতিয়ার করে ময়দানে নেমেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00