Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ঘেউ ঘেউ’ শব্দে বিঁধলেন মনোরঞ্জন, কিন্তু কাকে, জল্পনা

বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। তিনি কাউকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি(Hooghly) জেলার বলাগড়ের(Balagarh) তৃণমূল বিধায়ক(TMC MLA) মনোরঞ্জন ব্যাপারী(Monoranjan Byapari)। নানান সময়ে তিনি নানান কথা পোস্ট করেন Social Media-তে। সেই সব নিয়ে বিতর্কও বেশ জমাট বাঁধে। প্রতিবারই দেখা যায় তাঁর সেই সব পোস্টে সব থেকে বেশি অস্বস্তিতে পড়ে খোদ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তার জেরে একবার তিনি একথাও জানিয়েছিলেন যে Facebook আর করবও না। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। বুধবার সকালে তিনি আবারও পোস্ট করেছেন Facebook-এ। সেই পোস্ট শুধু যে বিতর্কীত তাই নয়, রীতিমত আক্রমণাত্মক। তবে সেই পোস্ট তিনি কাকে উদ্দেশ্য করে করেছেন তা স্পষ্ট নয়।

আরও পড়ুন বাংলায় চালু হল ‘Digital Health’, নেপথ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়

কী লিখেছেন মনোরঞ্জন? এদিন বলাগড়ের বিধায়ক তাঁর Facebook পোস্টে লিখেছেন, ‘একদল লোকের পাতে পোলাও মাংস আছে। তারা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘী কম আছে। আরো ঘী ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন‍্য লড়েছি আর লড়বো। ঘী বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।’ যদিও এটা স্পষত নয় তিনি ঠিক কাকে বা কাদের উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন। কেননা সেই পোস্টে তিনি কারও নাম নেননি, কাউকে ট্যাগও করেননি। তবে এটা অনেকেই জানেন যে নিয়োগ দুর্নীতির ঘটনায় গ্রেফতার হওয়া বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিরোধ ছিল সাঙ্ঘাতিক। অনেকেই মনে করছেন তিনি শান্তনুকে লক্ষ্য করেই তাঁর নাম না নিয়েই এই পোস্ট করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00