Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু নৈহাটির যুবকের, ঘটনার জেরে গ্রেফতার ২০

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক মর্মান্তিক গনপিটুনির ঘটনার সাক্ষী থাকল রাজ্য। উত্তেজিত জনতার প্রহারে মৃত্যু হল নৈহাটির(Naihati Incident) এক যুবকের। চোর সন্দেহে ওই যুবকের প্রতি মারমুখী হয়ে ওঠে স্থানীয়রা। গণপ্রহারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। তবে আইনের আওতার বাইরে নয় কেউই। ইতিমধ্যেই ঘটনার জেরে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ(20 People Arrested)। মর্মান্তিক এই ঘটনার জেরে এলাকায় আবহাওয়া বর্তমানে থমথমে। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে সরাসরি খুনের(Murder Case) তকমাও দেওয়া হচ্ছে এলাকাবাসীদের একাংশের তরফ থেকে।

আরও পড়ুনঃ হলদিরাম এলাকার জল-যন্ত্রণা কমাতে উদ্যোগী নবান্ন, উপকৃত হবেন নিত্যযাত্রীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আবাসন তৈরির কাজ চলছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ উধাও হয়ে যাচ্ছিল নির্মাণ সামগ্রী। স্থানীয়রা সুরজ চৌধুরী নামক ২৭ বছর বয়সী ওই যুবককে সন্দেহ করতে শুরু করেন। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এমনকি কোনও প্রমাণ ছাড়াই বেধড়ক মারধর করা হয় তাঁকে। গণপিটুনি খেয়ে রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় লুটিয়ে পড়ে সুরজ। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ প্যারাগুয়েতে নিষিদ্ধ মেসি ও আর্জেন্টিনার জার্সি, নেপথ্যে কোন কারণ!

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। কোনও প্রমাণ ছাড়াই কেন ওই যুবককে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন ওই স্থানীয়রা তা নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও মৃতের পরিবারকে আশ্বাস দিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনও অভিসন্ধি জড়িয়ে রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00