Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মা দিবসে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী, মৃণাল সেনের জন্মদিবসে জানালেন শ্রদ্ধা

কবিতার প্রথম লাইন, ‘যতই দেখি ততই জানি’।

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাসের দ্বিতীয় রবিবার মাদার্স ডে। এই বছর মায়েদের দিনটি পড়েছে ১৪ মে, রবিবার। বিশেষ এই দিনে মা’দের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। লিখেছেন কবিতা। বিশিষ্ট চিত্র পরিচালক মৃণাল সেনের জন্মদিবস আজ। তাঁর উদ্দেশে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মা’গো তোমাকে প্রণাম’। লেখা, ‘একই মহীয়সী মা আছেন- আমাদের গর্ভধারিণীর মধ্য, আমাদের দেবীগণের মধ্যে, আমাদের মাতৃভূমিতে, আমাদের বসুন্ধরায়’। তিনি এরপরে লিখেছেন, ‘আমার নানা গানে- কবিতায় আমি তাঁরই বন্দনা করে এসেছি। আমার সামাজিক উচ্চারণেও তাঁরই অর্চনা। সেই সর্বজনীন মা-ই আমার আরাধ্যা।  ‘তাই আমি বলছি’ বলে লেখা তাঁর গানের লাইন, ‘মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে…/ ত্রিভুবনেও আছো মা গো আছো মাটির ঘরে’।

মা-নামের একটি কবিতাও লেখেন তিনি। কবিতার প্রথম লাইন, ‘যতই দেখি ততই জানি’।

এই কবিতাও ফেসবুক পেজে ও ট্যুইটারে আপলোড করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নিজের ফেসবুক পেজ থেকে প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের জন্মদিবসে তিনি জানিয়েছেন ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00