Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ঝাড়গ্রামে মিটল জলের সমস্যা, পৌঁছেছেন সরকারি আধিকারিকরা

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২০২৪ সালের মধ্যেই ঘরে ঘরে পৌঁছে যাবে জল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ২৪ ঘণ্টাও কাটেনি। ঝাড়গ্রামের ২ গ্রামে তাঁর মধ্যেই মিটল জলের সমস্যা। ঝাড়গ্রামের শিলদার মালাবতী ও কুরচিবনি গ্রামে প্রয়োজনীয় পানীয় জলের ব্যবস্থা করতে উপস্থিত হয়েছেন সরকারি আধিকারিকরা। বুধবার ঝাড়গ্রাম থেকে রওনা দেওয়ার আগে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। 

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, আগামী ২০২৪ সালের মধ্যেই ঘরে ঘরে পৌঁছে যাবে জল। এরপরে তিনি কুরচিবনি গ্রামে গিয়েছিলেন। সেখানেই কুরচিবনি এবং মালাবতী গ্রামের মানুষেরা তাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন পানীয় জলের সমস্যা নিয়ে। মমতা আশ্বাস দিয়েছিলেন, দ্রুত সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন: রাজ্যের পাওনা টাকা নিয়ে কেন্দ্রকে ফের তোপ মুখ্যমন্ত্রীর 

বুধবার ফেরার সময় মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সঙ্গে জেলাশাসক ও পুলিশ সুপারের বৈঠক হয়েছে। ইতিমধ্যেই কুরচিবনি এবং মালাবতী গ্রামে পৌঁছে গিয়েছেন সরকারি আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সব বলে দিয়েছেন তিনি। ‘জল আজকেই পেয়ে যাবে’।

তবে গত মঙ্গলবারে গ্রামবাসীদের একাংশের অভিযোগ ছিল, বাড়ি তৈরি নিয়েও। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের সরকার ১০০ দিনের কাজ, ঘর, রাস্তার তহবিল আটকে রাখছে। অভিযোগ তুলে বলেন, কেন্দ্র আগে বলেছিল আলাদা আলাদা কর নয়। একটাই কর হবে জিএসটি। তা বলে রাজ্য থেকে টাকা তুলছে বিজেপি শাসিত কেন্দ্র কিন্তু রাজ্যের প্রাপ্য টাকা আটকে রাখছে। সেই জন্যই সমস্ত কাজে সমস্যা হচ্ছে। তীব্র আক্রমণ করে বলেন, ভোট, বাজে কথা নিয়েই এরা (বিজেপি) ব্যস্ত কিন্তু উন্নয়নে নজর দেয় না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00