Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র, বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ অনিশ্চিত রাজ্যে

রাজ্য সরকার পিএম সূর্য ঘর প্রকল্প কার্যকর করার চুক্তি না করলে কেন্দ্র সরকার আর RDSS প্রকল্পে কোনও Fund Release করবে না। জানিয়ে দিল কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে বিদ্যুৎ বণ্টন ব্যবস্থায় ক্ষতি কমানো, স্মার্ট মিটার বসানো ও আধুনিকীকরণের জন্য ২০২১ সালের জুলাইতে কেন্দ্রীয় সরকার(Narendra Modi Government) Revamped Distribution Sector Scheme বা RDSS নিয়ে আসে। এই স্কিমে ৫ বছরের জন্য মোট ৩,০৩,৭৫৮ কোটি টাকা খরচ ধরা হয়। এই স্কিমে যোগ দিতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা মোট ১১,৮৯৫ কোটি টাকার প্রকল্প তৈরি করে। তার মধ্যে প্রথম পর্যায়ে ৪,১০০ কোটি টাকার মতো প্রকল্প অনুমোদিত হয়েছে। যার ৬০% বা ২,৪০০ কোটি টাকার সামান্য বেশি কেন্দ্রের দেওয়ার কথা। রাজ্য সরকার ও বণ্টন সংস্থা দেবে যথাক্রমে ২৫% ও ১৫% অর্থ। কেন্দ্রের প্রদেয় অর্থের মধ্যে অবশ্য এখনও পর্যন্ত মাত্র ৪০০ কোটি টাকা পেয়েছে বাংলা। তার মধ্যেই হাজির হয়েছে একটি চিঠি, যা নবান্নে(Nabanna) পাঠিয়েছে কেন্দ্র সরকার। তাতে বলে দেওয়া হয়েছে, বাংলার(Bengal) রাজ্য সরকার পিএম সূর্য ঘর প্রকল্প(PM Surya Ghar Yojana) কার্যকর করার চুক্তি না করলে কেন্দ্র সরকার আর কোনও ফান্ড রিলিজ করবে না। আর তার জেরেই রাজ্যে এখন অনিশ্চিত হয়ে পড়েছে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর কাজ।

আরও পড়ুন, ‘হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি’তে আক্রান্ত সঞ্জয় রাই, রিপোর্ট সাইকোমেট্রিক টেস্টে

নবান্নের আধিকারিকদের দাবি, ৩ বছর আগে যখন RDSS প্রকল্প চালু হয় তখন কিন্তু কেন্দ্র সরকার একবারের জন্যও বলেনি যে, ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পে যোগ না দিলে তাঁরা টাকা দেবে না। প্রকল্প চালু হওয়ার সময়ে এ রকম কোনও পূর্ব শর্তই ছিল না। অথচ এখন চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার ‘পিএম সূর্য ঘর’ প্রকল্প কার্যকর না করলে RDSS প্রকল্পে কেন্দ্র আর কোনও টাকাপয়সা দেবে না, পাঠাবেও না। অথচ রাজ্যে বিদ্যুৎ বণ্টন নেটওয়ার্ক শক্তিশালী ও আধুনিকীকরণের জন্য এই টাকা পাওয়ার ভীষণ প্রয়োজন ছিল। আগামী দিনে টাকা আসা বন্ধ হয়ে গেলে, রাজ্যে বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বিদ্যুৎ বণ্টনে কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি কমানো এবং বণ্টন ব্যবস্থার আধুনিকীকরণের কাজও থমকে যাবে। বিশ বাঁও জলে পড়বে ইভি চার্জিং পরিকাঠামো তৈরির কাজও। নবান্নের আধিকারিকদের দাবি, RDSS প্রকল্পের আওতায় রাজ্যে প্রথম পর্যায়ে ৪,১০০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের সময়েও কেন্দ্র এই শর্ত দেয়নি। হঠাৎ করে মাঝপথে এই শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, সন্দীপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, পাঠানো হল OSD পদে

ঘটনার জেরে রাজ্য বিদ্যুৎ দফতরের আধিকারিকদের দাবি, খেলার আগে খেলার নিয়মকানুন স্পষ্ট জানানো থাকে। খেলা শুরু হওয়ার পর নিয়ম বদলানো যায় না। কেন্দ্র সরকার এখন RDSS প্রকল্পে তাদের অংশের অর্থ রাজ্যকে দেওয়ার ক্ষেত্রে সেটাই করেছে। প্রকল্প চালু হয়ে যাওয়ার পরে নিয়ম বদল করছে। কিন্তু এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। এটা রাজ্যের তরফে কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে এই প্রকল্প রূপায়নের জন্য কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক, রাজ্যের বিদ্যুৎ দফতর ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি করতে হবে। এখন সেই চুক্তিও অনিশ্চিত হয়ে পড়ল। অন্যদিকে ওয়াকিবহাল মহলের মতে, প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম থাকায় এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আপত্তি রয়েছে রাজ্য সরকারের সর্বোচ্চ মহলের। এর আগে আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা ইত্যাদি প্রকল্পে প্রধানমন্ত্রীর নাম থাকা নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর যুক্তি, এই সমস্ত প্রকল্পের অংশীদার হিসেবে যেহেতু রাজ্যকেও অর্থ দিতে হয়, তাই প্রকল্পগুলিতে প্রধানমন্ত্রীর নাম কেন থাকবে?

আরও পড়ুন, ‘WAKE UP INDIA!’ দেশবাসীকে ট্যুইট বার্তা অভিষেকের

উল্লেখ্য, RDSS প্রকল্পে গত বছর শেষের দিকে এই রাজ্যে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়। কাজের মোট তিনটি ভাগ— বণ্টন ব্যবস্থায় কারিগরি ও বাণিজ্যিক ক্ষতি কমানো, স্মার্ট মিটারিং ও আধুনিকীকরণ। এখন সেই কাজের ভবিষ্যৎই চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়ল। সারা দেশে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের জন্য মোট ৭৫,০২১ কোটি টাকা খরচ করা হবে। এই প্রকল্পের মাধ্যমেই গোটা দেশে ১ কোটি পরিবারের ঘরে সোলার প্যানেল বসানোর লক্ষ্য কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পের আওতায় ১ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার রুফটপ সোলার বসাতে কেন্দ্র ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবে। ২ ও ৩ কিলোওয়াট রুফটপ সোলারে ভর্তুকির অঙ্ক যথাক্রমে ৬০ হাজার ও ৭৮ হাজার টাকা। যে সমস্ত পরিবার এই প্রকল্পের আওতায় আসবে, তাঁদের National Power Greed থেকে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ দেওয়া হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00