Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের ছাড়পত্র দিল কেন্দ্র

বাগডোগরাকে কেন্দ্রীয় সরকার Point of Call মর্যাদা দিয়েছে। যার অর্থ, যে কোনও দেশ থেকে বাগডোগরায় সরাসরি উড়ান চালানো যাবে। লাভবান হবে উত্তরবঙ্গ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) জন্য বড় খবর। বাগডোগরা বিমানবন্দরে(Bagdogra Airport) নিয়মিত আন্তর্জাতিক উড়ান(Regular International Flights)  ওঠানামার অনুমতি দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। এতদিন প্রতিবেশী দেশ ভুটানের পারো থেকে এবং থাইল্যান্ডের ব্যাঙ্ককগামী উড়ানের বাগডোগরায় নামার অনুমতি থাকলেও অন্য কোনও দেশের উড়ান ওঠানামার অনুমতি ছিল না। মাঝে কিছুদিন একটি বেসরকারি সংস্থা বাগডোগরা-কাঠমান্ডু রুটে উড়ান চালানোর ছাড়পত্র পেলেও, তা ছিল নেহাতই পরীক্ষামূলক। সেই হেতু বাগডোগরার Status ছিল Customs Airport। কিন্তু এবার সেটাই হল Point of Call। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের দাবি, বাগডোগরাকে কেন্দ্রীয় সরকার Point of Call মর্যাদা দিয়েছে। যার অর্থ, যে কোনও দেশ থেকে বাগডোগরায় সরাসরি উড়ান চালানো যাবে।

আরও পড়ুন শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না আমেরিকা, ভিসা বাতিল করল মার্কিন দূতাবাস

কেন্দ্রের এই সিদ্ধান্তে লাভের মুখ দেখতে চলেছে উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমও। কেননা বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের সংখ্যা বাড়লে আরও বেশি করে বিদেশি পর্যটক বাগডোগরা হয়ে উত্তরবঙ্গ এবং সিকিমে বেড়াতে আসতে পারবেন। পোক্ত হবে উত্তরবঙ্গের ও সিকিমের অর্থনীতি। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদেরও দীর্ঘদিন এই দাবি ছিল। এতে পর্যটনের আরও বিকাশ ঘটবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অফ কনজারভেশন অ্যান্ড ট্যুরিজ়মের কর্ণধার রাজ বসু। আন্তর্জাতিক তকমা দেওয়ার সঙ্গে বাগডোগরার জন্য আলাদা করে অর্থও বরাদ্দ করেছে বিমান মন্ত্রক। কলকাতা, দিল্লির মতো বাগডোগরাতেও আলাদা করে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সরকার এই কাজে বাগডোগরাকে প্রায় ১০৫ একর জমি দিয়েছে।

আরও পড়ুন রাস্তার করুণ অবস্থা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের কর্তারা

ভারতের সঙ্গে বিশ্বের ১১৬টি দেশের দ্বিপাক্ষিক Air Service Agreement বা ASA রয়েছে। ওই সমস্ত দেশের উড়ান, ভারতের Point of Call মর্যাদা পাওয়া অন্য আন্তর্জাতিক বিমানবন্দরের মতোই বাগডোগরাতেও ওঠানামা করতে পারবে। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলি থেকেই আপাতত উড়ান নামতে পারে বাগডোগরায়। পারো ও ব্যাঙ্কক’র বিমান যেমন থাকছে তেমনই থাকবে। এর পাশাপাশি যোগ হতে পারে ঢাকা, কাঠমাণ্ডু, কলম্বো’র বিমান। তবে এখনই বাগডোগরা থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপ ও আমেরিকার উড়ান মিলবে না। কেননা সেই সব রুটের পর্যাপ্ত সংখ্যকযাত্রী নাও মিলতে পারে। তবে ভবিষ্যতে সিঙ্গাপুরের বিমান আসতে পারে বাগডোগরায়।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00