Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাখির চোখে সংখ্যালঘু ভোট, বাংলায় রথে রাশ বিজেপির

ভোট বৈতরণী পার হতে গেলে সংখ্যালঘু ভোট লাগবেই লাগবে। সেই সূত্রেই বিজেপির তথাকথিত ‘রথযাত্রা’য় রাশ টানছেন মোদি-শাহ-নাড্ডারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্ঘের(RSS) সমীক্ষা হোক বা দলের নিজস্ব সমীক্ষা(Survey)। সবেতেই আভাস মিলেছে বিপর্যয়ের। বিজেপি(BJP)র থেকে মুখ ঘুরিয়েছেন দেশের আমজনতা। দূরত্ব বাড়িয়ে নিয়েছে একের পর এক আঞ্চলিক রাজনৈতিক দলও। যা পরিস্থিতি তাতে পরিস্কার ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে একাই লড়তে হবে। তাই নরেন্দ্র মোদি(Narendra Modi)র দল সিদ্ধান্ত নিয়েছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দল যে ৩০৩টি আসন পেয়েছিল সেগুলি ধরে রাখার বিষয়ে বেশি করে মন দিতে হবে। তার মধ্যে বাংলার(Bengal) ১৮টি আসনও আছে। যদিও তার মধ্যে ২টি আসন ইতিমধ্যেই তাঁদের হাতছাড়া হয়েছে। কিন্তু জেতা আসন ধরে রাখব বললেই তো আর ধরে রাখা যায় না, তার জন্য আমজনতার সমর্থনও লাগে। আর সেখানে নজর দিতে গিয়েই কার্যত ভিরমি খাচ্ছেন পদ্মপার্টির নেতারা। কেননা দেশের সংখ্যালঘু মানুষেরা মুখ ঘুরিয়ে নিয়েছেন পদ্মপার্টি থেকে। কিন্তু ২০২৪ সালের ভোট বৈতরণী পার হতে গেলে সেই সংখ্যালঘু ভোট লাগবেই লাগবে। তাহলে কী হবে? ঠিক হয়েছে সংখ্যালঘুদের(Minority Community) সমর্থন পেতে হলে এমন কিছু করা যাবে না যা তাঁদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। আর সেই সূত্রেই বিজেপির তথাকথিত ‘রথযাত্রা’(Rath Yatra)য় রাশ টানছেন মোদি-শাহ-নাড্ডারা।

আরও পড়ুন জবকার্ডের সঙ্গে আধার যোগে দেশের শীর্ষে বাংলাই

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দেশের বাছাই করা সংখ্যালঘু লোকসভা কেন্দ্রগুলিতে এবার ‘রথের দাপাদাপি’ চাইছে না দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কার্যত ‘রথযাত্রা’ নিয়ে এবার উলটপুরাণ বিজেপির। উগ্র গেরুয়া ভাবাবেগ জাগাতে ‘রথযাত্রা’ তাঁদের পুরাতন ও অন্যতম হাতিয়ার। বিজেপির ইতিহাসে রথযাত্রা দলকে এবার বার বড় রাজনৈতিক ডিভিডেন্ড দিয়েছে। কিন্তু এবারে সেই ছবিটাই বদলাতে চলেছে বাংলার পাশাপাশি গোটা দেশেই। পরিবর্তে ওই সব লোকসভা কেন্দ্রে দলের তরফে নিবিড় জনসংযোগ প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদির নির্দেশে দেশজুড়ে সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্রগুলিতে নিবিড় প্রচার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সংখ্যালঘুদের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিবিধ প্রকল্পগুলি নিয়ে পিছিয়ে পড়া ওই অংশের দুয়ারে পৌঁছবে দল। দেশে এই ধরনের ৭০টি এবং বাংলায় ১১টি লোকসভা কেন্দ্র চিহ্নিত করেছে গেরুয়া পার্টি।   

আরও পড়ুন লোক নেই, সভার সময়ের দেড় ঘণ্টা পরে পূর্বস্থলিতে নাড্ডা

বিজেপি তথাকথিত ‘রথযাত্রা’র প্রবর্তক লালকৃষ্ণ আডবানি। দেশজুড়ে নানান সময়ে সেই রথযাত্রা চালিয়ে রামমন্দিরের নির্মাণের জন্য আবেগ ও জনসমর্থন গড়ে তোলার পাশপাশি বিজেপির জনভিত্তি মজবুত করেছিলেন তিনি। সেই সব রথযাত্রা নিয়ে রাজ্যে রাজ্যে রাজনৈতিক ও সামাজিক স্তরে উত্তেজনাও ছড়িয়ে পড়ত। কিন্তু মোদি জমানায় সেই রথযাত্রায় বেশ পরিবর্তন ঘটেছে। বিলাসবহুল গাড়িকে সাজিয়ে গুছিয়ে ডলবি সাউন্ডে শ’য়ে শ’য়ে কর্মী-সমর্থকের সঙ্গে রাস্তায় নামিয়ে দেওয়া হয়। সেই ‘রথযাত্রা’কে সামনে রেখে কার্যত এলাকা দাপিয়ে বেড়ানোর নির্দেশ দিয়ে দেওয়া হয় গেরুয়া ধ্বজ্জাধারীদের। সেই সঙ্গে চলে সংখ্যালঘু বিরোধী ‘উগ্র’ প্রচার। ইচ্ছাকৃত ভাবে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম-মহল্লা দিয়ে সেই ‘রথযাত্রা’ নিয়ে যাওয়া হয়। তার জেরে জায়গায় জায়গায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আর তখন ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট বাক্সে ফায়দা তুলতে চায় বিজেপি। তোলেও বেশির ভাগ সময়ে। বাংলাও সেই হিসাবের বাইরে নয়। তবে এবার বিধিবাম। তাই সংখ্যালঘু ভোট পেতে ‘রথযাত্রা’র রাশ টানছেন মোদি-শাহ-নাড্ডারা। তার জেরে শুধুর দেশের মাটিতেই নয় বাংলার বুকেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে আর ‘রথযাত্রা’ বার করতে চাইছেন না তাঁরা। পরিবর্তে বাংলার ১২টি সংখ্যালঘু অধ্যুষিত ও প্রভাবিত আসনে তাঁরা ‘স্নেহযাত্রা’র নামে নিবিড় জনসংযোগ কর্মসূচি চালাতে চাইছেন।

আরপ পড়ুন রাজ্যের জেড প্লাস নিরাপত্তা নিয়ে দিল্লিতে নোবেলজয়ী, কড়া বেষ্টনী প্রতীচীতেও

এই ১২টি কেন্দ্র হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার ও মথুরাপুর, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, মুর্শিদাবাদ ও বহরমপুর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর। তালিকায় থাকছে মালদা জেলার উত্তর মালদা ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, বীরভূম লোকসভা কেন্দ্র, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র ও হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই ১২টি কেন্দ্রে সংখ্যালঘু সমাজের বিদ্ধিজীবীদের সঙ্গেও যোগাযোগ করা হবে যাতে তাঁরা মোদি সরকারের স্বপক্ষে প্রচার চালান। সেই সঙ্গে সমাজের নানাক্ষেত্রে প্রতিষ্ঠিত সংখ্যালঘু ব্যক্তিত্বদের বাছাই করা হবে দলের হয়ে প্রচার করার জন্য। সেই সঙ্গে ‘স্নেহযাত্রা’র সময় সাইকেল কিংবা স্কুটিতে চড়ে সংখ্যালঘু সমাজের মানুষের কাছে পৌঁছাতে চাইছে বিজেপি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00