Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-popup-frontend" was enqueued with dependencies that are not registered: jet-plugins, jet-anime-js. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131
Ei Muhurte: চোখের পলকে খবর
Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া-বালি পৃথকীকরণ নিয়ে মামলার পথে বঙ্গ বিজেপি

হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত কিছু প্রশ্ন তুলে বঙ্গ বিজেপি খুব দ্রুত মামলা দায়ের করতে চলেছে কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া পুরনিগমের(Howrah Municipal Corporation) ভোট নিয়ে উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। আগামী দিনে সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) সঙ্গেই হাওড়া পুরনিগমে ভোট(Municipal Election) গ্রহণ করা হবে। কিন্তু বালি(Bally Municipality) পুরসভা নিয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাচ্ছে না রাজ্য সরকার। এই অবস্থায় বালি পুরসভা এলাকাতে প্রশ্ন উঠছে সেখানে ভোট হবে কবে? বিরোধীরাও সরব হয়েছে বিষয়টি নিয়ে। তাঁদের দাবি, এক তো রাজ্য প্রশাসন কিছুতেই স্পষ্ট করছে না কবে বালি পুরসভার ভোট হবে, সেই সঙ্গে দুই, যে পদ্ধতিতে হাওড়া পুরনিগম থেকে বালিকে পৃথক করা হয়েছে তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। সোমবার হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে জেলাশাসক যে বৈঠক ডেকেছিলেন সেখানে প্রশাসনের তরফে এই দুই শহরের পৃথকীকরণ নিয়ে কোনও যুক্তিগ্রাহ্য কারণ যেমন তুলে ধরা হয়নি তেমনি কোনও কাগজপত্রও বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়নি। সূত্রে জানা গিয়েছে এই দুটি বিষয় তুলে ধরে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করতে চলেছে বঙ্গ বিজেপি(Bengal BJP)।

আরও পড়ুন এবার ‘কু’-তেও হাজির বাংলার অগ্নিকন্যা, খুশি বিজেপিও

১৮৮৩ সালে বালি এলাকাকে হাওড়া পুরনিগম থেকে আলাদা করে পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হয়েছিল। সেই সময় থেকেই বালি পুরসভা হিসাবেই ছিল। পৃথক ছিল হাওড়া পুরনিগমও। তৃণমূলের জমানায় ৩৫ ওয়ার্ডের বালি পুরসভাকে মিশিয়ে দেওয়া হয় হাওড়া পুরনিগমের সঙ্গে। তার জেরে হাওড়া পুরনিগমে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয় ৫০ থেকে ৬৬। বালির ৩৫টি ওয়ার্ডকে ভেঙেই সেই সময় ১৬টি ওয়ার্ডে রূপান্তরিত করে জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরনিগমের সঙ্গে। সেটা ২০১৫ সাল। কিন্তু ২০২১ সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় বালিকে ফের আলাদা করে দেওয়া হবে হাওড়া পুরনিগম থেকে। আগে বালি যেমন পৃথক পুরসভা ছিল তেমনি পৃথক পুরসভা হিসাবে গড়ে তোলা হবে বালিকে। সেই মর্মে রাজ্য বিধানসভায় বিলও পাশ করায় রাজ্য সরকার। কিন্তু তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সেই বিল আটকে দেওয়ায় হাওড়া ও বালি দুটি পুর এলাকাতেই ভোট আটকে যায়। বর্তমানে দুটি এলাকাতেই রাজ্য সরকার নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বোর্ড পরিচালনা করছে। কিন্তু বারংবার এই দুটি শহর থেকেই অভিযোগ উঠছে ঠিক মতন নাগরিক পরিষেবা পাওয়া যাচ্ছে না। শহর দুটির উন্নয়নও ধাক্কা খাচ্ছে।

আরও পড়ুন কথা রাখেনি মমতার সরকার, চাকরি ফেরালেন মালবাজারের যুবক

এই অবস্থায় রাজ্য সরকার হাওড়া পুরনিগমের ভোট করতে উদ্যোগী হয়েছে। তার জন্য হাওড়ায় ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনও কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে। শহরের ৫০টি ওয়ার্ডকে ভেঙে ৬৬টি ওয়ার্ড করা হচ্ছে। সম্ভবত আগামী বছর রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখনই হাওড়া পুরনিগমের ভোট করিয়ে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে বালিতে ভোট কবে হবে? সেখানে ১৬টি ওয়ার্ড ভেঙে রাজ্য সরকারের পরিকল্পনা মতো আগেকার ৩৫টি ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কবে শুরু করবেন? বিরোধীদের দাবি, এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তরই দিচ্ছে না জেলা প্রশাসন বা রাজ্য সরকার। বামেদের দাবি, বালিতে ভোট হলে সেখানে ফের তাঁরাই জিততে পারেন। সেটা বুঝতে পেরেই তৃণমূল পরিচালিত সরকার সেখানে ভোট করাতে চাইছে না। একই দাবি বিজেপিরও। তবে তাঁরা শুধু দাবি তুলেই ক্ষান্ত থাকতে চাইছে না। সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত কিছু প্রশ্ন তুলে তাঁরা খুব দ্রুত মামলা দায়ের করতে চলেছে কলকাতা হাইকোর্টে। সেখানে বালির ভবিষ্যৎ নিয়েও আর্জি জানানো হবে। কোন পদ্ধতি মেনে দুই শহর ভাগ করা হয়েছে, কেন হাওড়ার ৫০টি ওয়ার্ড ভেঙে ৬৬ করা হচ্ছে এবং বালির ওয়ার্ড সংখ্যা আগামী দিনে ঠিক কত হবে সেই সব প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হচ্ছে। সেখানে বালির ভোট দ্রুত করানোর আর্জিও জানানো হবে বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে। তবে সেই মামলায় হাওড়া পুরনিগমের নির্বাচন নিয়ে কোনও স্থগিতাদেশ চাওয়া হবে না।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-frontend" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function WP_Scripts::add was called incorrectly. The script with the handle "jet-engine-jet-popup-compatibility" was enqueued with dependencies that are not registered: jet-plugins. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.9.1.) in /home/liveeimuhurte/public_html/wp-includes/functions.php on line 6131