Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুড়মি আন্দোলনে এখনই কেন্দ্রীয় হস্তক্ষেপ নয়, কথা মমতা ও রেলমন্ত্রীর

মঙ্গল সকালেই মমতার সঙ্গে ফোনে কথা অশ্বিনী বৈষ্ণবের। কথা হয়েছে কুড়মি আন্দোলনের জেরে টানা রেল অবরোধ নিয়ে। তবে এখনই কেন্দড়ীয় হস্তক্ষেপ নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১৪ এপ্রিল ২ দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। কিন্তু তাঁর বাংলায় আসার আগেই কেন্দ্র সরকারের তরফেই বড় ধাক্কা খেয়ে গেল বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্ব। তফসিলি উপজাতির স্বীকৃতি(ST Tag) পাওয়ার দাবিকে কেন্দ্র করে বাংলার জঙ্গলমহলে(Junglemahal) কুড়মি সম্প্রদায়ের(Kurmi Tribe) মানুষজন যে আন্দোলন শুরু করেছিলেন তাতে টানা ১০০ ঘন্টারও বেশি সময় ধরে রেল লাইন অবরুদ্ধ করে রাখা হয়। অবরোধ করা হয় জাতীয় সড়কেও। এই অবস্থায় বঙ্গ বিজেপির নেতারা বার বার দাবি তুলছিলেন রাক্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে। তাঁদের দাবি ছিল রাজ্যে আইনশৃঙ্খলা নাকি ভেঙে পড়েছে। কিন্তু তাঁদের সেই দাবি কার্যত নস্যাৎ করে দিল খোদ কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন বড় ধাক্কা DA আন্দোলনকারীদের, পিছিয়ে গেল সুপ্রিম শুনানি

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা হয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের(Ashwini Vaishnab)। সেই ফোনালাপের বিষয় ছিল কুড়মি আন্দোলনের জেরে প্রায় ১ সপ্তাহ ধরে লাইন আটকে আন্দোলন করার মতো বিষয়টি। যেহেতু আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারের বিষয় তাই বিষয়টি মুখ্যমন্ত্রীকে দেখতে বলেছেন রেলমন্ত্রী। অর্থাৎ এটা পরিষ্কার বঙ্গ বিজেপির নেতারা যতই লম্ফঝম্ফ করুন না কেন কুড়মি আন্দোলন নিয়ে এখনই হস্তক্ষেপ করতে নারাজ কেন্দ্র। এমনকি তাঁরা এখনই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীন পাঠাতেও চান না। কুড়মিরা আন্দোলনে নেমেছিলেন তফসিলি উপজাতির স্বীকৃতি পাওয়ার জন্য। গত বছর সেপ্টেম্বরেও তাঁরা টানা অবরোধ করেছিলেন। কিন্তু না সেই সময়ে তাঁদের সেই দাবি পূরণ হয়েছেন না এখন হয়েছে। স্বাভাবিক ভাবেই এখন কুড়মিদের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে এই অবরোধ-বিক্ষোভের ভবিষ্যৎ কী? প্রাপ্তিই বা কী?

আরও পড়ুন দলের মুখ পুড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন বিজেপি নেত্রীর

কুড়মিদের দুই সংগঠনের পৃথক কর্মসূচির জেরে চলতি মাসের সবাই দেখল ১১০ ঘন্টা পশ্চিম ভারতের সঙ্গে বাংলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ১৪৬ ঘন্টা অবরুদ্ধ ছিল কলকাতা-মুম্বই জাতীয় সড়কও। যেখানে প্রাপ্তি কিছু হচ্ছে না সেখানে এই অবরোধ-বিক্ষোভে কোটি-কোটি টাকার ক্ষতির সঙ্গে রেলযাত্রীদের দুর্ভোগের প্রাপ্তি নিয়েই উঠছে প্রশ্ন! আর সেটা খোদ কুড়মিদের মধ্যেই। ঘটনাচক্রে এদিনই নবান্নে মুখ্য সচিবের সঙ্গে কুড়মিদের বৈঠকের আয়োজন হয়েছে। সেই আমন্ত্রণ পাওয়ার পরেই জাতীয় সড়ক অবরোধ শিথিলের কথা জানান পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য নেতা রাজেশ মাহাতো। রবিবার একই ভাবে রেল ও সড়ক অবরোধ তোলার কথা ঘোষণা করেছিলেন আদিবাসী কুড়মি সমাজের মূল মাথা অজিত মাহাতো। তবে পুরুলিয়ার কুস্তাউরে সকালে অবরোধ উঠলেও খেমাশুলিতে অবরোধ চলে। শেষে রাতে যবনিকা পড়ে খেমাশুলির রেল অবরোধেও। রেলপথ ছেড়ে চলে যান কুড়মিরা। দখল নেয় আরপিএফ। পরে কুড়মি প্রতিনিধি এসে রেললাইন থেকে ব্যানার, পতাকা সরিয়ে নেন। এর পরে ওই রেলপথে ট্রেনের চাকা গড়ায়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00