Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উনিশে জেতা সব সাংসদ পাবেন না টিকিট, ক্ষোভ পদ্ম শিবিরে

২০১৯ সালে যে হাওয়া ছিল তার ছিঁটেফোটাও যে ২০২৪’র ভোটের সময় থাকবে না সেটা ধরেই নিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। তাই টিকিটেও টানা হচ্ছে লাগাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওয়া যে পুরো ঘুরে গিয়েছে সেটা প্রকাশ্যে না হলেও চার দেওয়ালের অন্দরে স্বীকার করছেন পদ্মপার্টির নেতারা। ২০১৯(Lokshabha Election 2019) সালে যে হাওয়া ছিল তার ছিঁটেফোটাও যে ২০২৪’র(General Election 2024) ভোটের সময় থাকবে না সেটাও ধরে নিয়েছেন তাঁরা। আর সেই জায়গায় দাঁড়িয়েই এখন দলে শুরু হয়ে গিয়েছে ১৬জন সাংসদের এযাবৎ কালের উন্নয়ন ও সাংগঠনিক কাজকর্মের তুল্যমূল্য চুলচেরা বিশ্লেষণ। আর এই কাজটা করছে ৩টি দল। প্রথম দল অবশ্য পদ্মপার্টির নেতারা, দ্বিতীয় দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(RSS) এবং তৃতীয় দল একটি বেসরকারি সংস্থার কর্মীরা। তিনটি দলের ৩টি রিপোর্ট জমা পড়বে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। সেই রিপোর্ট দেখেই ঠিক হবে বাংলা থেকে ২৪’র ভোটে কার কারা টিকিট পাবে আর কারা কারা নয়। প্রয়োজনে কারও কারও আসন অদলবদলও করা হতে পারে।

আরও পড়ুন ‘মানুষের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে’, কেন্দ্রকে তোপ মমতার

বঙ্গ বিজেপি(Bengal BJP) সূত্রে জানা গিয়েছে, ২৪’র ভোটে অমিত শাহ যতই ৩৫টি আসনের টার্গেট দিক না কেন, বাস্তবে তার ৩ভাগের একভাগ আসনও জেতা যাবে কিনা সন্দেহ। ঝাড়গ্রাম, মেদিনীপুর, আসানসোল, ব্যারাকপুর, হুগলির মতো আসনে জেতার আশা কার্যত নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে লড়াইয়ের জায়গা রয়েছে কাঁথি, তমলুক, আরামবাগ, বর্ধমান-দূর্গাপুর, বনগাঁ ও রানাঘাটে। লড়াই হবে বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার মাটিতে। কিন্তু এই সব আসনেই যে জয় সম্ভব এমন কথা এখন কেউই জোর গলায় বলতে পারছেন না। আবার উনিশে উত্তরবঙ্গে যে ৭টি আসনে জয়ের মুখ দেখেছিল দল এবার সেখানেও বড় ধাক্কা নেমে আসতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট ও উত্তর মালদা আসনে। তাই দলের তরফে এখন এটাও দেখা হচ্ছে যে সব সাংসদকে এবারেও জিতিয়ে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে তাঁদের যততা সম্ভব সুরক্ষিত আসনে প্রার্থী করা। যদিও সেই সুরক্ষিত আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় খুঁজে পাওয়াই ভার এখন। ঘাসফুলের দাপটে এখন সর্বত্রই কোনঠাসা পদ্মফুল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00